শনিবার ১৯ সেপ্টেম্বর ২০২৬
৪ আশ্বিন ১৪৩৩
ভারতকে হারিয়ে ফাইনালে এক পা বাংলাদেশের
প্রকাশ: সোমবার, ৩০ নভেম্বর, -০০০১, ১২:০০ এএম |

ভারতকে হারিয়ে ফাইনালে এক পা বাংলাদেশের
সাফ অনূর্ধ্ব-১৯ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপে ভারতকে হারিয়ে ফাইনালে এক পা দিয়ে রেখেছে বাংলাদেশ। শুক্রবার কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে লিগ পর্বের তৃতীয় ম্যাচে ভারতকে ১-০ গোলে হারায় বাংলাদেশ। পেনাল্টি থেকে জয়সূচক একমাত্র গোলটি করেছেন শামসুন্নাহার সিনিয়র।
এই জয়ে ৩ ম্যাচ থেকে ৭ পয়েন্ট সংগ্রহ করে পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান নিয়েছে বাংলাদেশ। সমান ম্যাচ থেকে ভারতের সংগ্রহ ৬ পয়েন্ট। ২ ম্যাচ থেকে ৪ পয়েন্ট নিয়ে নেপাল আছে তৃতীয় স্থানে। শেষ ম্যাচে শ্রীলঙ্কার সাথে বাংলাদেশ ড্র করলেই ফাইনাল নিশ্চিত। অন্যদিকে নেপালের বিপক্ষে জিততে হবে ভারতকে।
অবশ্য শ্রীলঙ্কা তিন ম্যাচ খেলে তিনটিতেই হেরেছে। তিন ম্যাচে তারা গোল হজম করেছে ১৬টি! প্রথম ম্যাচে লঙ্কার মেয়েরা ভুটানের কাছে হার মানে ৫-০ গোলে। পরের ম্যাচে ভারতও তাদের একই ব্যবধান হারায়। আর তৃতীয় ম্যাচে নেপালের মেয়েরা তাদের উড়িয়ে দেয় ৬-০ গোলে। বাংলাদেশ যে শ্রীলঙ্কার মেয়েদের বিপক্ষে জয় পাবে সেটা অনুমেয়।
অন্যদিকে লিগ পর্বের শেষ ম্যাচে মুখোমুখি হবে নেপাল ও ভারত। এই ম্যাচে নেপাল জয় পেলে ভারতকে পেছনে ফেলে ফাইনালে চলে যাবে।
শুক্রবার ভারতের বিপক্ষে শুরু থেকেই দারুণ খেলা বাংলাদেশ ম্যাচের ৬ মিনিটের মাথায় পেনাল্টি পায়। বক্সের মধ্যে তহুরা খাতুনকে ফাইল করেন ভারতের রক্ষণভাগের খেলোয়াড় ক্রিতিনা দেবী। রেফারি পেনাল্টির বাঁশি বাজান। পেনাল্টি থেকে শামসুন্নাহার সিনিয়র গোল করে এগিয়ে নেন দলকে। তার নেওয়া স্পট কিক বরাবর ঝাঁপিয়ে পড়েও বল রুখতে পারেননি ভারতের গোলরক্ষক আনশিকা।
শামসুন্নাহারের গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় গোলাম রাব্বানী ছোটনের শিষ্যরা। বিরতির পরও এই লিড ধরে রাখে তারা। শেষ পর্যন্ত ১-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে মারিয়া-শামসুন্নাহাররা।
শেষ ম্যাচে রোববার সন্ধ্যায় শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। এদিন বিকেলে নেপালের মুখোমুখি হবে ভারত।












Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২