বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তাকে দেখতে বুধবার সকাল ১০টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে আসেন ছোট ভাই বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা। 