শনিবার ● ১৪ নভেম্বর ২০২৬
৩০ কার্তিক ১৪৩৩
প্রাইভেটকারের ধাক্কায় সৌদি আরবে কুমিল্লার ছেলে সোহেলের মৃত্যু
প্রকাশ: মঙ্গলবার, ৭ ডিসেম্বর, ২০২১, ৬:৫৩ পিএম |

প্রাইভেটকারের ধাক্কায় সৌদি আরবে কুমিল্লার ছেলে সোহেলের মৃত্যুসৌদি আরবের রিয়াদে প্রাইভেটকারের ধাক্কায় কুমিল্লার ছেলে সোহেল (২৬) নিহত হয়েছেন। সোহেল কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার সুয়াগাজী ধনপুর গ্রামের বাসিন্দা। সে আব্দুল লতিফের ছেলে। মৃত্যুর খবরে তার পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সোহেল তিন বছর আগে সৌদি আরবে যান। সৌদি আরবের রিয়াদে একটি কফি হাউজে চাকুরি করতেন। সোমবার রাতে (৬ ডিসেম্বর) সোহেল ডিউটি শেষে বাসা ফিরছিলেন। রিয়াদ শহরের অদূরে আতিকা ইশারা সিগন্যাল নামক এলাকায় রাস্তা পারাপারের সময় প্রাইভেটকারের ধাক্কায় আহত হন। গুরুতর আহত অবস্থায় সোহেলকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 
নিহতের পিতা আব্দুল লতিফ জানান, সোহেলের বৈবাহিক জীবনে এক বছর বয়সের একটি মেয়ে রয়েছে। 












Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২