শনিবার ● ১৪ নভেম্বর ২০২৬
৩০ কার্তিক ১৪৩৩
অস্ট্রেলিয়ায় কাউন্সিলর হলেন পাঁচ বাংলাদেশি
প্রকাশ: সোমবার, ৬ ডিসেম্বর, ২০২১, ৪:১১ পিএম |

অস্ট্রেলিয়ায় কাউন্সিলর হলেন পাঁচ বাংলাদেশিঅস্ট্রেলিয়ান মূলধারার রাজনীতিতে সম্পৃক্ত হয়ে নিউ সাউথ ওয়েলস্ রাজ্যের সিটি কাউন্সিল নির্বাচনে প্রথমবারের মত কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন একাধিক বাংলাদেশি। প্রাথমিক ও বেসরকারি নির্বাচনী ফলাফলে পাঁচ বাংলাদেশি কাউন্সিলর নির্বাচিত হয়েছেন। তাদের মধ্যে দুইজন বাংলাদেশি বংশোদ্ভুত নারী। তারা হলেন সাবরিন ফারুকী ও সাজেদা আক্তার সানজিদা। 

নিউ সাউথ ওয়েলস্ রাজ্যের ডাবো রিজিওনাল কাউন্সিলের সাউথ ওয়ার্ড থেকে শিবলি চৌধুরী কাউন্সিলর নির্বাচিত হয়েছেন। তিনি প্রথম বাংলাদেশি যিনি স্বতন্ত্র প্রার্থী হয়ে কোনো রিজিওনাল কাউন্সিল থেকে দ্বিতীয় হাইয়েস্ট ভোট পেয়ে কাউন্সিলর নির্বাচিত হয়েছেন। 

এদিকে কাম্বারল্যান্ড সিটি কাউন্সিলের ওয়েন্টওউর্থভিল ওয়ার্ড থেকে পুনরায় কাউন্সিলর নির্বাচিত হয়েছেন সুমন সাহা। অপরদিকে ক্যাম্পবেলটাউন সিটি কাউন্সিল থেকে পুনরায় কাউন্সিলর নির্বাচিত হয়েছেন মাসুদ চৌধুরী।












Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২