সোমবার ● ২৩ নভেম্বর ২০২৬
৯ অগ্রহায়ণ ১৪৩৩
ব্রাজিলের পতাকা টাঙ্গাতে গিয়ে শিক্ষার্থীর মৃত্যু
প্রকাশ: মঙ্গলবার, ২৯ নভেম্বর, ২০২২, ৭:১২ পিএম |

ব্রাজিলের পতাকা টাঙ্গাতে গিয়ে শিক্ষার্থীর মৃত্যুকুষ্টিয়ার কুমারখালীতে সুপারি গাছে ব্রাজিলের পতাকা টাঙ্গাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মিঠু শেখ (১৪) নামের এক মাদরাসা ছাত্রের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৯ নভেম্বর) দুপুরে উপজেলার পান্টি ইউনিয়নের পীতাম্বর বশী গ্রামের স্কুলপাড়ায় এ দুর্ঘটণা ঘটে।

 
মিঠু উক্ত এলাকার শহিদ শেখের ছেলে ও ডাঁসা মহুর আলী দাখিল মাদরাসার নবম শ্রেণির ছাত্র।  

পুলিশ ও স্থানীয়রা জানান, মাদরাসা ছাত্র মিঠু মঙ্গলবার দুপুরে ব্রাজিলের পতাকা টাঙ্গাতে সুপারি গাছে উঠেছিল। এ সময় পাশে থাকা বিদ্যুতের তারে বিদ্যুতায়িত হয়ে গাছ থেকে মাটিতে পড়ে যায় সে। এ সময় তার পা পুড়ে যায়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কুমারখালী থানার (ওসি) মোহসীন হোসাইন বলেন, ব্রাজিলের পতাকা টাঙ্গাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে হয়ে গাছ থেকে পড়ে মাদরাসা ছাত্র নিহত হয়েছে।












Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২