আগামী ২৬ নভেম্বর কুমিল্লায় বিএনপির বিভাগীয় সমাবেশ টাউন হল মাঠে করার অনুমতি দিয়েছে স্থানীয় প্রশাসন। তবে বিএনপিকে মানতে হবে ১০ শর্ত । মঙ্গলবার (২২ নভেম্বর) কুমিল্লা জেলা ম্যাজিস্ট্রেটের পক্ষে সিনিয়র সহকারী কমিশনার রাজিব চৌধুরীর সই করা অনুমতিপত্র প্রদান করা হয়। 