বুধবার ১০ জুন ২০২৬
২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
অসুস্থ হয়ে মারা গেছেন হিজাব না পরা সেই তরুণী: ইরান
প্রকাশ: শুক্রবার, ৭ অক্টোবর, ২০২২, ৭:৫০ পিএম |

অসুস্থ হয়ে মারা গেছেন হিজাব না পরা সেই তরুণী: ইরানবহুল আলোচিত মাহসা আমিনির মৃত্যুর কারণ সম্পর্কে বিবৃতি দিয়েছে ইরানের ফরেনসিক বিভাগ। শুক্রবার (৭ অক্টোবর) প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, মাহসা আমিনি মারা গেছেন ব্রেইন হাইপোক্সিয়ায়।

ব্রেইনে অক্সিজেন না পৌঁছানোকে ব্রেইন হাইপোক্সিয়া বলা হয়।
হিজাব না পরার অপরাধে ইরানের নৈতিকতাবিষয়ক পুলিশ মাহসা আমিনিকে আটক করে। পরে পুলিশ হেফাজতে তার মৃত্যু হয়।  মৃত্যুর পর মাহসার পরিবার দাবি করেছিলেন, আঘাত পেয়ে মৃত্যু হয়েছে তার এবং এ জন্য পুলিশ দায়ী। এ ঘটনাকে কেন্দ্র করে ইরানজুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়ে।  
 
ইরানের ফরেনসিক সংস্থা মাহসা আমিনি'র মৃত্যুর কারণ সম্পর্কে দেওয়া বিবৃতিতে বলেছে, মেডিক্যাল রেকর্ডসহ সর্বপ্রকার পরীক্ষা-নিরীক্ষা করে দেখা গেছে সেরিব্রাল হাইপক্সিয়ায় মাহসা আমিনির মৃত্যু হয়েছে।  

মস্তিষ্ক ও ফুসফুসের সিটি-স্ক্যান, দেহের সার্বিক পরীক্ষার ফলাফল ও ময়নাতদন্ত, প্যাথলজিক্যাল টেস্ট ইত্যাদি পরীক্ষা করে নিশ্চিত হওয়া গেছে মাথায় কিংবা শরীরের কোনো অঙ্গ-প্রত্যঙ্গে আঘাতের কারণে তাঁর মৃত্যু হয়নি।  

সূত্র: এনডিটিভি, পার্সটুডে 












সর্বশেষ সংবাদ
কুমিল্লায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে যুবক খুন,আটক ৩
স্বাগত ২০২৩: অকল্যান্ডে আতশবাজির মধ্য দিয়ে বর্ষবরণ
কুমিল্লায় অভাবের তাড়নায় মা-মেয়ের আত্মহত্যা
সাবেক পোপ বেনেডিক্ট মারা গেছেন
কুমিল্লায় নির্মানাধীন ভবনের প্রহরীর মরদেহ উদ্ধার
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লায় অভাবের তাড়নায় মা-মেয়ের আত্মহত্যা
কুমিল্লায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে যুবক খুন,আটক ৩
মাহির মনোনয়ন নিয়ে যা বললেন ডা. মুরাদ
স্কুলে ৪ শ্রেণিতে এবার নতুন শিক্ষাক্রম
ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল ৩ জনের
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২