শনিবার ২৯ আগস্ট ২০২৬
১৪ ভাদ্র ১৪৩৩
চান্দিনায় অগ্নিকাণ্ডে দুটি ঘর পুড়ে ছাই
রনবীর ঘোষ কিংকর
প্রকাশ: সোমবার, ৮ আগস্ট, ২০২২, ৯:২৫ পিএম |

চান্দিনায় অগ্নিকাণ্ডে দুটি ঘর পুড়ে ছাইকুমিল্লার চান্দিনা উপজেলার মাইজখার ইউনিয়নের কাঁশারীখোলা গ্রামে অগ্নিকান্ডে একটি বসতঘর সহ দুইটি ঘর পুড়ে ছাই হয়ে যায়। এতে গৃহকর্তার ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয় বলে জানা যায়। রবিবার বিকাল সাড়ে তিনটায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে ওই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় বলে ধারণা করা হচ্ছে। দিন দুপুরে এমন ভয়াবহ অগ্নিকাণ্ডে ঘরে রক্ষিত চার লক্ষাধিক নগদ টাকা সহ ঘরের যাবতীয় আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়।
ক্ষতিগ্রস্ত কবির হোসেন জানান, বিকাল সাড়ে তিনটার দিকে ঘরে আগুন লেগে যায়। প্রতিবেশীরা খবর দিলে তিনি বাড়িতে এসে দেখেন ১টি বসত ঘর ও ১টি গরু ঘর সহ সকল আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে।














Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২