মঙ্গলবার ● ১০ নভেম্বর ২০২৬
২৬ কার্তিক ১৪৩৩
কুমিল্লায় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ৩
প্রকাশ: বুধবার, ২৯ জুন, ২০২২, ৬:২৫ পিএম |

কুমিল্লায় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ৩কুমিল্লায় ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে সিএনজি চালকসহ তিনজন নিহত হয়েছেন। বুধবার (২৯ জুন) দুপুরে কুমিল্লা-সিলেট মহাসড়কের দেবিদ্বার উপজেলার সংচাইল প্রভাতী ফিট মিলস্ এর সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হচ্ছেন- সিএনজি চালক কুমিল্লা ব্রাহ্মণপাড়া উপজেলার রানীগাছ এলাকার ফরিদ উদ্দিনের ছেলে আকরাম হোসেন(১৯), একই এলাকার মুর্শিদ মিয়ার ছেলে মোহাম্মদ জিলানী (৩৫), ব্রাহ্মণপাড়া উপজেলার ধান্যদৌল মুন্সী বাড়ির জয়নাল আবদীনের ছেলে মো: নাজমুল হাসান(২৬)। 
তিনজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন মিরপুর হাইওয়ে থানার পরিদর্শক কামাল উদ্দিন। তিনি জানান, ঘটনাস্থলে একজন এবং কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ২জন মারা যান।
জানা যায়, কুমিল্লার মিরপুর থেকে সিএনজি চালিত অটোরিকশা নিয়ে সংচাইলে গ্যাস আনার জন্য যাচ্ছিলেন চালক আকরাম হোসেন। তার সিএনজিতে দু’জন ছিলেন। এ সময় সিলেট অভিমুখী একটি ট্রাকের সঙ্গে তাদের সিএনজি সংঘর্ষ হলে সিএনজি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই সিএনজি চালক আকরাম নামে একজন নিহত হন। এ সময় সিএনজিতে থাকা দুইজন আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে দুইজন মৃত্যু হয়। 
মিরপুর হাইওয়ে থানার এসআই মজিবুর রহমান জানান, দুর্ঘটনার পর একজন ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। বাকি দু’জনকে স্থানীয় লোকজনের সহযোগিতায় উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে হাসপাতালে তাদের মৃত্যু হয়। ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে কথা বলে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।












Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২