রোববার ● ১ নভেম্বর ২০২৬
১৭ কার্তিক ১৪৩৩
বাদাম তুলতে গিয়ে বজ্রপাতে ৩ শিশুর মৃত্যু
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ মে, ২০২২, ২:১১ পিএম আপডেট: ১৯.০৫.২০২২ ২:৪৭ পিএম |

বাদাম তুলতে গিয়ে বজ্রপাতে ৩ শিশুর মৃত্যুসুনামগঞ্জের তাহিরপুরে হাওরে বাদাম তুলতে গিয়ে বজ্রপাতে তিন শিশুর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৯ মে) সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে।  মৃত তিন শিশু হলো, উপজেলার বাদাঘাট ইউনিয়নের সুন্দরপাহাড়ী গ্রামের আব্দুল আলীমের মেয়ে তাওহিদা (১১), একই গ্রামের ফজর রহমানের মেয়ে রিপা (১২) এবং আব্দুল আজিজের ছেলে আমিরুল (১১)।

এ ঘটনায় গুরুতর আহত হবি রহমানকে সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও স্থানীয় বাদাঘাট বাজারে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। 

পুলিশ ও নিহতদের পারিবারিক সূত্রে জানা গেছে, আজ সকালে উপজেলার বাদাঘাট ইউনিয়নের সুন্দর পাহাড়ি গ্রামের ছোট বড় প্রায় ১১ জন গ্রাম সংলগ্ন ক্ষেতে বাদাম তুলতে যায়। বাদাম তোলার একপর্যায়ে হঠাৎ অন্ধকার করে বিকট শব্দে বজ্রপাত হয়। এতে ঘটনাস্থলেই দুই শিশু এবং হাসপাতালে নেওয়ার পথে মারা যায় আরেক শিশু।  

এদিকে এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।  

স্থানীয় ইউপি সদস্য জানান, এ ঘটনায় আরও মৃত্যুর সংখ্যা বাড়তে পারে।  

বিষয়টি নিশ্চিত করে তাহিরপুর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ তরফদার বলেন, বজ্রপাতে তিনজন মারা গেছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।












Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২