বুধবার ● ১১ নভেম্বর ২০২৬
২৭ কার্তিক ১৪৩৩
কুমিল্লায় ৩ হাজার লিটার তেল জব্দ করে গায়ের দামে বিক্রি
তানভীর দিপু
প্রকাশ: শুক্রবার, ১৩ মে, ২০২২, ১:৫৪ পিএম |

কুমিল্লায় ৩ হাজার লিটার তেল জব্দ করে গায়ের দামে বিক্রিকুমিল্লায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৫ লিটারের বোতলজাত ৩ হাজার লিটার সয়াবিন তেল জব্দ করা হয়েছে। কুমিল্লার সদও দক্ষিণ উপজেলার বিজয়পুর এলাকায় এক দোকানিরর বাড়ি থেকে এ্ই তেল জব্দ করা হয়। ৫লিটারের প্রতিবোতল ৭৬০ টাকা দরে কেনা এসব বোতল তিনি বর্তমান মূল্য ৯৮৫ টাকায় বিক্রির জন্য মজুদ করেছিলেন বলে জানিয়েছে ভোক্তা অধিকার। তেলের মালিক কামরুল হাসান স্টোর্স এর সত্বাধিকারি কামরুল হাসানকে এই অনিয়মের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া তেলের বোতলের গায়ের দাম মুছে বিক্রির অভিযোগে একই এলাকার ভাই বন্ধু স্টোর্সকেও ১০ হাজার টাকা জরিমানা করা হয়। কুমিল্লায় ৩ হাজার লিটার তেল জব্দ করে গায়ের দামে বিক্রি
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুমিল্লার সহকারি পরিচালক আছাদুল ইসলাম জানান, অসাধু ব্যবসায়িরা পূর্বেও কম মূল্যের কেনা সয়াবিন তেল মজুদ করেছে এখন বেশি মূল্যে বিক্রি করার জন্য। আমরা সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তিন হাজার লিটার তেলের ৫লিটারের বোতলগুলো স্থানীয়দের কাছে বিক্রি করে দিয়েছি।












Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২