সোমবার ● ২৩ নভেম্বর ২০২৬
৯ অগ্রহায়ণ ১৪৩৩
চট্টগ্রাম আদালতে অসুস্থ হয়ে বিচারপ্রার্থীর মৃ ত্যু
প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ জানুয়ারি, ২০২২, ৪:১৫ পিএম |

চট্টগ্রাম আদালতে অসুস্থ হয়ে বিচারপ্রার্থীর মৃ ত্যু চট্টগ্রাম আদালতে বিচারিককাজে এসে হঠাৎ অসুস্থ হয়ে উত্তম আচার্য্য নামে একব্যক্তি মারা গেছেন।

উত্তম আচার্য্য চট্টগ্রাম নগরের উত্তর কাট্টলী এলাকার দিবাকর আচার্য্যের ছেলে।

বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) দুপুর পৌনে ৩টার দিকে আদালত এলাকার আইনজীবীদের অ্যানেক্স-১ ভবনের সামনে এ ঘটনা ঘটে।

চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আ হ ম জিয়া উদ্দিন বলেন,‘বিচারিককাজে এসে অসুস্থ হয়ে একব্যক্তি মারা গেছেন। মৃত ব্যক্তির ভাগিনা এলে জেলা আইনজীবী সমিতির অ্যাম্বুলেন্সে করে তাকে নিজ বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়। অসুস্থ হয়ে মারা যাওয়ার বিষয়টি আমরা পুলিশকে অবহিত করিনি। মৃত ব্যক্তির স্বজনরা করেছে কি-না আমি জানি না।’

জানতে চাইলে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নেজাম উদ্দিন বলেন, 'আমি আপনার (প্রতিবেদকের) কাছ থেকে বিষয়টি শুনলাম। আমাকে এখনো এ বিষয়ে কেউ জানায়নি।’












Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২