Published : Friday, 28 October, 2022 at 12:00 AM, Update: 28.10.2022 1:06:49 AM

নিজস্ব
প্রতিবেদক: বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির অঙ্গ সংগঠন জাতীয়তাবাদী
যুবদলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী বৃহস্পতিবার (২৭ অক্টোবর) বর্ণাঢ্য আয়োজনের
মধ্য দিয়ে পালন করেছে কুমিল্লা মহানগর ও কুমিল্লা দক্ষিণ জেলা যুবদল।
বৃহস্পতিবার বিকেলে কুমিল্লা নগরীর কান্দিরপাড়ে দলীয় কার্যালয়ের সামনে
বেলুন উড়িয়ে যুবদলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকীর বর্ণাঢ্য র্যালির উদ্বোধন
করেন বিএনপি’র ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক কুমিল্লা দক্ষিণ জেলা
বিএনপির আহবায়ক সাবেক এমপি হাজী আমিন উর রশিদ ইয়াছিন।
এসময় উপস্থিত
ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব হাজী জসিম উদ্দিন, কুমিল্লা
দক্ষিণ জেলা যুবদলের সভাপতি ভিপি আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, সাধারণ
সম্পাদক আনোয়ারুল হক, কুমিল্লা মহানগর যুবদলের সভাপতি উদবাতুল বারী আবু,
সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু, সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান বিপ্লবসহ
স্থানীয় নেতা-কর্মীরা।