ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
বুড়িচংয়ে মাসিক আইনশৃংখলা ও সমন্বয় কমিটির বিশেষ সভা
Published : Friday, 28 October, 2022 at 12:00 AM
সৌরভ মাহমুদ হারুন, বুড়িচং ।।
কুমিল্লার বুড়িচং উপজেলা প্রশাসনের উদ্যোগে মাসিক আইনশৃংখলা ও সমন্বয় কমিটির বিশেষ সভা গতকাল ২৭ অক্টোবর বৃহস্পতিবার উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আখলাক হায়দার। উপজেলা নির্বাহী অফিসার হালিমা খাতুনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ গোলাম ফারুক, মহিলা ভাইস চেয়ারম্যান পান্না আক্তার মাহাবুব।
সহকারি কমিশনার (ভূমি) মো. ছামিউল ইসলাম, উপজেলা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মীর হোসেন মিঠু, উপজেলা প্রকৌশলী আলিফ আহাম্মদ অক্ষর, বুড়িচং থানার ওসি তদন্ত  মোঃ মারুফ রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আব্দুল মান্নান, আনন্দ পাইলট সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আমিনুল ইসলাম, উপজেলা সমাজ সেবা অফিসার আবদুল আউয়াল, শংকুচাইলবিজিবি কমান্ডার সুবেদার মেঃ মজিবুর রহমান,উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা খন্দকার মাসুম বিল্লাহ, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ রাসেল সারওয়ার, ইসলামিক ফাউন্ডেশন এর ফিল্ড সুপার ভাইজার মোঃ আব্দুর রহিম, খারেরা বিজিবি কমান্ডার নায়েক সুবেদার আবদুল খালেক, পল্লী বিদ্যুতের ডিজিএম হাফিজুর রহমান, উপজেলা মেডিকেল অফিসার একেএকে এম হেদায়েত উল্লাহ, রাজাপুর ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা  মো. আবুল কাশেম মাষ্টার, বাকশীমূল ইউপি চেয়ারম্যান আবদুল করিম, বুড়িচং সদর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব ইঞ্জিনিয়ার জয়নাল আবেদীন, ষোলনল ইউপি চেয়ারম্যান হাজী বিল্লাল হোসেন, পীরযাত্রাপুর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আবু তাহের, ময়নামতি ইউপি চেয়ারম্যান লালন হায়দার, ভারেল্লা (উ.) ইউপি চেয়ারম্যান ইস্কান্দার আলী ভুইয়া আমির, মোকাম ইউপি সচিব মো. লিয়াকত আলী, আব্দুল কুদ্দুস সোহেল রানা, আবৃদুর রহিম, হাজী মোঃ জাহাঙ্গীর হোসেন, মোঃ খাবির উদ্দিন, মার্জানা আক্তার, আবু কাসেম, আবুল মনসুর মজুমদার রাজীবসহ অন্যান্য বিভাগীয় কর্মকর্তা ও সাংবাদিকসহ অন্যান্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।