ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
বিশ্বকাপের সুপার টুয়েলভে শ্রীলঙ্কা
Published : Friday, 21 October, 2022 at 12:00 AM
কঠিন সমীকরণ। হারলেই টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বিদায়! এশিয়ার চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা প্রথম রাউন্ড থেকেই ছিটকে যাবে, হয় নাকি! শঙ্কার মেঘ উড়িয়ে অস্ট্রেলিয়া বিশ্বকাপের সুপার টুয়েলভ নিশ্চিত করেছে লঙ্কানরা। নেদারল্যান্ডসকে ১৬ হারিয়ে দিয়ে বিশ্বকাপে ‘আসল’ লড়াইয়ে জায়গা করে নিয়েছে দাসুন শানাকারা।
বৃহস্পতিবার জিলংয়ে বাঁচা-মরার লড়াইয়ে নেমেছিল শ্রীলঙ্কা-নেদারল্যান্ডস। যেখানে জয়ের হাসি লঙ্কানদের। কুশল মেন্ডিসের ঝড়ো হাফসেঞ্চুরিতে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৬২ রান করে তারা। সেই লক্ষ্য তাড়া করতে নেমে ম্যাক্স ও’ডাওন লড়াই করলেও কাজে আসেনি। ২০ ওভারে ডাচরা করতে পারে ১৪৬ রান।
শ্রীলঙ্কার আগের ম্যাচে জয়ের নায়ক ছিলেন পাথুম নিসানকা। এ ম্যাচে মাত্র ১৪ রানে ফেরেন তিনি। তবে তার ওপেনিং সঙ্গী কুশল মেন্ডিস ঠিকই দাঁড়িয়ে যান। এই ব্যাটার খেলেন বিস্ফোরক ইনিংস। মাত্র ৪৪ বলে ৫ বাউন্ডারি ও ৫ ছক্কায় করেন ৭৯ রান। ম্যাচসেরার পুরস্কার উঠেছে তারই হাতে। এছাড়া চারিথ আসালঙ্কার ৩১ ও ভানুকা রাজাপাকশের ১৯ রানে ১৬২ করতে পারে লঙ্কানরা।
কঠিন লক্ষ্য তাড়া করতে নেমে চেষ্টা চালিয়েছেন ডাচ ব্যাটার ও’ডাওন। ওপেনিংয়ে নেমে শেষ পর্যন্ত খেলে অপরাজিত থাকেন ৭১ রানে। ৫৩ বলের ইনিংসটি তিনি সাজান ৬ বাউন্ডারি ও ৩ ছক্কায়। এছাড়া ২১ রান করেছেন স্কট এডওয়ার্ডস।
শ্রীলঙ্কার সবচেয়ে সফল বোলার ভানিন্দু হাসারাঙ্গা। এই লেগ স্পিনার ৪ ওভারে ২৮ রান দিয়ে নেন ৩ উইকেট। আরেক স্পিনার মাহিশ থিকশানানা ৩২ রানে পেয়েছেন ২ উইকেট।