বরুড়ায় গণঅধিকার পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত
Published : Sunday, 16 October, 2022 at 12:00 AM
মোঃ ইলিয়াছ আহমদ, বরুড়া ||
কুমিল্লার বরুড়ায় গণঅধিকার পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ অক্টোবর) বিকাল ৩ টার দিকে গণঅধিকার পরিষদ বরুড়া উপজেলা শাখার নিজস্ব কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন কুমিল্লা জেলা গণঅধিকার পরিষদের আহ্বায়ক ও তরুণ ছাত্রনেতা মোঃ ফয়েজ উল্লাহ।
এ সময় প্রধান অতিথি ছিলেন কুমিল্লা জেলা গণধিকার পরিষদের সদস্য সচিব গিয়াস উদ্দিন।
বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা জেলা গণঅধিকার পরিষদের যুগ্ম-আহ্বায়ক অ্যাডভোকেট জয়নলা আবেদীন মাযহারী, হোসাইন মোবারক, কোতয়ালী থানার গণনেতা আবদুল মজিদ, মনির হোসেন, মহসিন রেজা, যুব অধিকার পরিষদের সিনিয়র সহ-সভাপতি ইব্রাহিম খান প্রমুখ।
বক্তারা বলেন, দেশের মানুষ ভালো নেই। সর্ব-সাধারণ ভোটাধিকার থেকে বঞ্চিত। নিত্যপ্রয়োজনীয় পন্যের ঊর্ধ্বগতির কারনে মানুষ অনেক কষ্টে আছে। এছাড়া বক্তা বলেন, মামলা, হামলাসহ সকল বাধা অপেক্ষ করে অধিকার আদায়ে আন্দোলনে সবাইকে এক হওয়ার আহ্বান করেন।