দেবিদ্বারে বিএনপির পৌর কমিটিকে সংবর্ধনা
Published : Tuesday, 11 October, 2022 at 12:00 AM
দেবিদ্বার প্রতিনিধি:
কুমিল্লার দেবিদ্বারে পৌরসভার বিএনপির নবনির্বাচিত কমিটিকে সংবর্ধনা দেয়া হয়েছে। রোববার বিকালে ছোট আলমপুর চৌমহনীতে পৌরসভার ৮ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে পৌর বিএনপির নব নির্বাচিত কমিটিকে ফুল দিয়ে বরণ করেন নেতৃবৃন্দ। এর আগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। যুবদল নেতা আব্দুল হাই কাউসারের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন নবনির্বাচিত পৌর বিএনপি আহবায়ক মো. মহিউদ্দিন সরকার ভিপি মাহফুজ।
এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির নবনির্বাচিত সদস্য সচিব কাজী মাসুদ হাসান, নবনির্বাচিত কমিটির সদস্য সচিব আব্দুল আলিম পাঠান, উপজেলা বিএনপি যুগ্ম আহবায়ক মো. জাহাঙ্গীর আলম, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক মো. মিজান মাস্টার, যুগ্ম আহ্বায়ক মো. আবুল কাশেম, যুগ্ম আহ্বায়ক মো. আক্তার হোসেন সরকার।
মো. নাছির উদ্দিনের সভাপতিত্বে বক্তারা বলেন, নিজেদের মধ্যে কোন দ্বন্দ্ব সংঘাত নয়, একমাত্র আন্দোলন হবে ‘সরকার হঠানো’ ও ‘বেগম জিয়াকে মুক্ত করার’। দলের বিভক্তি কমিয়ে বিএনপিকে দেবিদ্বারে আরও সুসংগঠিত করতে হবে। দেবিদ্বার পৌর বিএনপির নব নিবার্চিত আহবায়ক কমিকে অভিনন্দন জানিয়ে বক্তারা আরও বলেন, এখন শোনা যাচ্ছে, কেউ কেউ বাড়ি বাড়ি গিয়ে নতুন কমিটি থেকে ‘পদত্যাগ’ অনুরোধ করা হচ্ছে। এসব বন্ধ করুন, সুস্থ ধারায় রাজনীতি করুন। আজকের সভায় যারা উপস্থিত হয়েছেন এদের মধ্যে অনেক ত্যাগী নেতা রয়েছেন, যারা দলের দুর্দিনে এখনও মাঠে কাজ করে যাচ্ছেন। দেবিদ্বার পৌর বিএনপি একটি সুসংগঠিত ও শক্তিশালী দল, আগামীতে দলের যেকোন নির্দেশনা পালনে মাঠে কাজ থাকবে।
এসময় আরও উপস্থিত ছিলেন, বিএনপির সদস্য মোহাম্মদ ওমর ফারুক, পৌর বিএনপির নেতা মো. ইব্রাহীম ঠিকাদার, মো. আবদুস সামাদ, মো. তৈয়বুর রহমান সরকার, মো. আবদুল আলীম, মোঃ জহির উদ্দিন সরকার, মো. হারুনুর রশিদ, জেলা ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতিএস.এম ইমরান হাছান, সদস্য সচি ব মাহমুদুল হাসান তানিম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. দেলোয়ার হোসেন, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. জুয়েল মোল্লা, সাংগঠনিক সম্পাদক মো. শাহজাহান মুন্সি প্রমুখ।