বুড়িচংয়ে যুবলীগ নেতা সিরাজের উপর হামলাকারী সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি
Published : Tuesday, 11 October, 2022 at 12:00 AM
বুড়িচং প্রতিনিধি: বুড়িচং উপজেলার বাকশীমূল গ্রামের যুবলীগ নেতা আহত সিরাজুল ইসলামের উপর সন্ত্রাসী হামলাকারী আসামিদেরকে অবিলম্বে গ্রেফতার করার দাবি জানিয়েছেন। তিনি গত শুক্রবার বিকালে নিজ এলাকায় এক সংবাদ সম্মেলনের মাধ্যমে সাংবাদিকদের এ দাবির কথা জানিয়ে লিখিত বক্তব্য পাঠ করেন। আরও বলেন আমি এলাকার চিহ্নিত সন্ত্রাসীদের ভয়ে, আতংকে আছি। কারণ আমি বৃহস্পতিবার হসপিটাল থেকে বাড়িতে এসেছি চিকিৎসা নিয়ে। বিভিন্ন লোকের মাধ্যমে আমাকে সংবাদ পাঠায় হুমকী ধমকী দেয় আমাকে একেবারে জানে মেরে ফেলবে। আমি কেন মামলা করেছি। মামলা প্রত্যাহার করার জন্য বার বার ভয়ভীতি প্রদর্শন করছে। এসয় উপস্থিত ছিলেন আবদুল অদুদ, বাবুল মিয়া, মো: বাছির, মো: বাকী, মোহন মিয়া ও মোয়াজ্জেম হুজুর প্রমুখ। গ্রামে চুরি-ডাকাতির শালিসকে কেন্দ্র করেন এবং অন্যায়ের প্রতিবাদ করায় গত ২৭ সেপ্টেম্বর যুবলীগ নেতা সিরাজুল ইসলাম সন্ত্রাসীদের হাতে মারাত্মকভাবে আহত হয়েছিল। কিন্তু এখনো কোন আসামী গ্রেফতার না হওয়ার কারণে ভিক্টিম হতাশ হয়ে ভয়ে নিরাপত্তাহীনতায় আতংকে দিন কাটাচ্ছেন।
আসামিদের গ্রেফতারের বিষয়ে থানার ওসি (তদন্ত) কবির হোসেন বলেন যথা সম্ভব আমরা দ্রুত ব্যবস্থা গ্রহন করবো ।