ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
সরকার অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে বদ্ধপরিকর
Published : Tuesday, 4 October, 2022 at 12:00 AM
শাহীন আলম, দেবিদ্বার।
মণ্ডবে আগত ভক্তদের উদ্দেশ্যে উপজেলা চেয়ারম্যান মো. আবুল কালাম আজাদ বলেন, সকলে যার যার ধর্ম নির্ভয়ে পালন করবেন। এদেশ অসাম্প্রদায়িক চেতনার দেশ, কিন্তু কিছু লোক পূজা আসলে পূজা মণ্ডপে বিশৃঙ্খলা সৃষ্টির পাঁয়তারা করে। আমরা সকলে মিলে এই অসাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াব।  
রবিবার রাতে উপজেলার রাজামেহার, ধামতী ও ভানী ইউনিয়নের বিভিন্ন পুজামণ্ডবে পরিদর্শনে গিয়ে  হিন্দু ধর্মাবলম্বীদের সঙ্গে শারদীয় শুভেচ্ছা বিনিময়ের সময় এসব কথা বলেন তিনি।
তিনি আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে বদ্ধপরিকর। কিন্তু একটি স্বার্থান্বেষী, সুবিধাবাদী ও ধর্মান্ধ গোষ্ঠী বিশ্ববাসীর কাছে সরকারের এ অর্জনকে কুলষিত করতে তৎপর রয়েছে। এ বিষয়ে সকলকে সজাগ দৃষ্টি রাখতে হবে। এ সময় ভানী ইউপি চেয়ারম্যান হাজী মো. জালাল উদ্দিন ভূঁইয়া, রাজামেহার ইউপি চেয়ারম্যান মো. জসিম উদ্দিন, ভানী ইউনিয়ন আওয়ামীলীগ নেতা মো. হানিফ খাঁন, আজহারুল ইসলাম ভূঁইয়াসহ আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং পূজা উদযাপন কমিটির সদস্যবৃন্দ  উপস্থিত ছিলেন।
বক্তব্যে তিনি আরও বলেন, দুর্গাপূজাকে কেন্দ্র করে কেউ অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে চাইলে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। এই পূজাটা হিন্দুদের হলেও উৎসবটা জাতিধর্ম বর্ণ নির্বিশেষে সকলের। পরে তিনি মণ্ডবের সভাপতি-সাধারণ সম্পাদক ও হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ ও পূজা উদযাপন কমিটির সদস্যবৃন্দের হাতে নগদ অর্থ ও উপহার সামগ্রী তুলে দেন এবং সকলের সাথে শুভেচ্ছা বিনিময় ও নিরাপত্তাসহ সার্বিক পরিস্থিতির খোঁজ-খবর নেন। প্রসঙ্গত, এবছর দেবিদ্বার উপজেলার ৮৭ টি মণ্ডবে নির্বিঘ্নে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসব দুর্গোৎসব পালিত হচ্ছে।