ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
চান্দিনায় আইন-শৃঙ্খলার উন্নয়নে  পুলিশের ‘ওপেন হাউস ডে’
Published : Friday, 16 September, 2022 at 12:00 AM
রণবীর ঘোষ কিংকর।
কুমিল্লার চান্দিনায় আইন-শৃঙ্খলার উন্নয়নে পুলিশ ও জনতার সম্পর্কে দৃঢ় করতে ‘ওপেন হাউস ডে’ অনুষ্ঠিত হয়েছে।
‘পুলিশই জনতা, জনতাই পুলিশ’ এ শ্লোগানে বুধবার (১৪ সেপ্টেম্বর) রাতে থানা কমপ্লেক্সে চান্দিনা থানার অফিসার ইন-চার্জ (ওসি) মো. সাহাবুদ্দীন খাঁন এর আয়োজনে ‘ওপেন হাউস ডে’ অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথির বক্তৃতা করেন দাউদকান্দি-চান্দিনা সার্কেল এর সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. ফয়েজ ইকবাল।
এসময় চান্দিনা থানা এলাকায় মাদক, জুয়া, ইভটিজিং, চুরি-ডাকাতি রোধে জনগণের সহযোগিতা কামনা করেন তিনি। এছাড়া আসন্ন শারদীয় দুর্গোৎসবে সাম্প্রদায়িক উস্কানি রোধে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান ওই পুলিশ কর্মকর্তা।
চান্দিনা থানার অফিসার ইন-চার্জ (ওসি) মো. সাহাবুদ্দীন খাঁন এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন- চান্দিনা পৌরসভার সাবেক মেয়র মো. মফিজুল ইসলাম।
অন্যদের মধ্যে বক্তৃতা করেন- চান্দিনা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. কবির হোসেন, চান্দিনা বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মো. এরশাদ আলী ভূঁইয়া, কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবকলীগ এর সাধারণ সম্পাদক লিটন সরকার, চান্দিনা বাজারের বিশিষ্ট ব্যবসায়ী হাজী মো. শামিম হোসেন, চান্দিনা উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি দিপক আইচ, চান্দিনা উপজেলা স্বেচ্ছাসেবকলীগ এর আহবায়ক কাজী আখলাকুর রহমান জুয়েল প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালন করেন- চান্দিনা থানার এসআই মো. রাকিব হাসান। অনুষ্ঠানে চান্দিনা বাজার মুদি ব্যবসায়ী সমিতির সভাপতি মো. বাহারুল ইসলাম বাহার, বাজারের ব্যবসায়ী, সুশীল সমাজ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।