ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
নিরাপদ সড়ক দিবস উদযাপন উপলক্ষে নিসচা দাউদকান্দির আলোচনা সভা
Published : Friday, 16 September, 2022 at 12:00 AM
আলমগীর হোসেন,দাউদকান্দি ।।
আসন্ন ২২ অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন উপলক্ষে নিসচা দাউদকান্দি উপজেলা শাখার উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১৪ সেপ্টেম্বর বুধবার বিকালে গৌরীপুর সাফিন চক্ষু চিকিৎসালয় মিলনায়তনে নিসচার পৃষ্ঠপোষক মোঃ কামাল উদ্দিনের সভাপতিত্বে এ সভা করা হয়।
নিরাপদ সড়ক চাই (নিসচা) দাউদকান্দি উপজেলা শাখার সদস্য সচিব আলমগীর হোসেনের সঞ্চালনায় এবং প্রস্তাবনায় ২২ অক্টোবরের কর্মসূচি বাস্তবায়ন বিষয়ে আলোচনায় অংশ গ্রহণ করেন মোঃ আলী আশরাফ খান, মতিন সৈকত, ডাঃ মোজাম্মেল হক, ডাঃ মোঃ সফিকুল ইসলাম, মোসাম্মৎ শেলিনা আক্তার, ইঞ্জি হেলাল উদ্দিন সিকদার, মোঃ শফিউল বাসার সুমন, শ্যামল রায়, নারায়ণ বনিক, তুষার ঘোষ, মোঃ আবুল হাসান ফারুক, অলিউল্লাহ ফকির, মোঃ ইব্রাহিম সরকার রাসেল, মোঃ হানিফ খান, মোঃ তারিকুল ইসলাম, শাহজালাল সরকার সাজু ও মোঃ ইব্রাহিম খলিল।
অনুষ্ঠান বাস্তবায়নে গৃহীত সিদ্ধান্তগুলো হলো- জনসচেতনতা সৃষ্টিতে লিফলেট বিতরণ, ফেস্টুন লাগানো, চালকের সাথে মতবিনিময় সভা, স্কুল শিক্ষার্থীদের নিরাপদ সড়ক সম্পর্কে অবহিত করণ, চালকদের রক্ত গ্রুপ নির্ধারণ করা, চালকদের ডোপ টেস্ট করা, পথচারীদের ফুটওভার  ব্যবহারে উদ্বুদ্ধ করন, হাইওয়ে পুলিশের সাথে মতবিনিময়, ঝুঁকিপূর্ণ বাক চিহ্নিতকরণ, গৌরীপুর-হোমনা সড়কে গৌরীপুর বাজার পর্যন্ত স্কুল-কলেজের সামনে জেব্রা ক্রসিং করা, ২২ অক্টোবর উৎসবমুখর পরিবেশে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন, মরহুম জাহানারা কাঞ্চন এর আত্মার মাগফেরাত কামনায় দোয়া, নিসচা সদস্য মতিন সৈকত দুইবার বঙ্গবন্ধু জাতীয় কৃষি পদক এবং জাতীয় পরিবেশ পদক অর্জন উপলক্ষে তাকে, নিসচা সদস্য কবি মোঃ আলী আশরাফ খান এবং গৌরীপুর বাসস্ট্যান্ডে বাক-প্রতিবন্ধী মোঃ নাদিম নিরাপদ সড়ক রক্ষায় ব্যাপক অবদানের জন্য সম্মাননা স্মারক দেয়া প্রমুখ।