ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
সব জড়তা ঝেড়ে ফেলে রিয়ালের জয়োল্লাস
Published : Friday, 16 September, 2022 at 12:00 AM
আরবি লাইপজিগের বিপক্ষে বুধবার ঘরের মাঠে চ্যাম্পিয়ন্স লিগে জিততে ঘাম ছুটলো রিয়াল মাদ্রিদের। শেষ দিকের গোলে ২-০ তে তারা হারিয়েছে জার্মানদের।
উরুগুয়ান মিডফিল্ডার ফেডেরিকো ভালভার্দে দারুণ পায়ের কাজে এক ডিফেন্ডারকে বোকা বানিয়ে ৮০তম মিনিটে গোলমুখ খোলেন। ইনজুরি টাইমে টনি ক্রুসের বানিয়ে দেওয়া বলে দ্বিতীয় গোল করেন বদলি নামা মার্কো আসেনসিও।
১৪ বারের চ্যাম্পিয়নরা খুব একটা সুবিধা করতে পারেনি। ভালভার্দের গোলই ছিল দলের লক্ষ্যে নেওয়া প্রথম শট। অন্যদিকে লাইপজিগ একাধিক সুযোগ তৈরি করলেও রিয়ালের বক্সে ছিল এলোমেলো।
ম্যাচ শেষে কার্লো আনচেলত্তি বলেছেন, ‘এটা ভালো খেলা ছিল। প্রথমার্ধে আমরা একটু ভুগেছি। আমরা ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে দ্বিতীয়ার্ধে একটু আগ্রাসী হতে চেয়েছিলাম এবং সেটাই করেছি।’
টানা দ্বিতীয় জয়ে ‘এফ’ গ্রুপে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে রিয়াল। সেল্টিকের সঙ্গে ১-১ গোলে ড্র করে ৪ পয়েন্টে দুইয়ে শাখতার দোনেৎস্ক।