ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
চ্যাম্পিয়নস লিগে টানা দুই হার জুভেন্টাসের
Published : Friday, 16 September, 2022 at 12:00 AM
উয়েফা চ্যাম্পিয়নস লিগের এবারের আসরে গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচেও হেরেছে ইতিলিয়ান ক্লাব জুভেন্টাস। মঙ্গলবার রাতে নিজেদের মাঠেই বেনফিকার কাছে ২-১ গোলে হেরেছে ইতালিয়ান জেব্রারা।
ঘরের মাঠে বেনফিকার বিপক্ষে শুরুটা দারুণ ছিল জুভেন্টাসের। ম্যাচের ৪র্থ মিনিটে লিয়ান্দ্রো প্যারেদেসের পাসে গোল করেন আর্কাডিউস মিলিক।
কিন্তু ৪৩তম মিনিটে পেনাল্টি থেকে গোল হজম করে তারা। গোলটি করেন বেনফিকার জোয়াও মারিও। সমতা নিয়েই বিরতিতে যায় দুদল।
বিরতির পর ম্যাচের ৫৫তম মিনিটে ডেভিড নেরেস গোল করে বেনফিকাকে লিড এনে দেন। ম্যাচের বাকি সময় আর গোল না হওয়ায় হার নিয়ে মাঠ ছাড়ে জুভেন্টাস। টানা দুই ম্যাচে দুই জয়ে পিএসজির সমান পয়েন্ট নিয়ে গ্রুপের দ্বিতীয় স্থানে আছে বেনফিকা। অন্যদিকে দুই ম্যাচ শেষে জুভেন্টাসের পয়েন্ট শূন্য।