ভারতের বিশ্বকাপ দল ঘোষণা
Published : Tuesday, 13 September, 2022 at 12:00 AM
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ উপলক্ষে দল ঘোষণা করেছে আসরের অন্যতম হট ফেভারিট ভারত। রোহিত শর্মার নেতৃত্বে ১৫ সদস্যের মূল স্কোয়াডের পাশাপাশি স্ট্যান্ডবাই হিসেবে থাকছেন আরো চারজন। ইনজুরি কাটিয়ে দলে ফিরেছেন মূল পেসার জসপ্রিত বুমরাহ। আছেন এশিয়া কাপ খেলা রবিচন্দ্রন অশ্বিন, দিনেশ কার্তিকের মতো সিনিয়ররা।
তবে পেসার মোহাম্মদ শামির জায়গা হয়েছে স্ট্যান্ডবাই তালিকায়। এশিয়া কাপের পারফরম্যান্স দিয়ে টিকে গেছেন ভুবনেশ্বর।
বিশ্বকাপের আগে অস্ট্রেলিয়া আর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুটি টি-টোয়েন্টি সিরিজ খেলবে ভারত। আজ এই দুটি সিরিজের জন্যও দল ঘোষণা করেছে বিসিসিআই। এই দুটি সিরিজে রোহিত শর্মা আর বিরাট কোহলিকে বিশ্রাম দেওয়ার গুঞ্জন শোনা গেলেও স্কোয়াডে তাদের নাম আছে। এই দুটি দলে আছেন মোহাম্মদ শামি এবং দিপক চাহার।