Published : Friday, 9 September, 2022 at 12:00 AM, Update: 09.09.2022 1:35:28 AM

আন্তর্জাতিক
সাক্ষরতা দিবস উদযাপন উপলক্ষ্যে জেলা প্রশাসন সম্মেলন কক্ষে আলোচনা সভা
অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা
প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান । আলোচনা সভায় সভাপতি হিসেবে উপিস্থত ছিলেন
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাহাদাত হোসাইন। বিশেষ অতিথি হিসেবে
উপিস্থত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (মানবসম্পদ উন্নয়ন) কাবিরুল ইসলাম
খান।
আরো উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো:
আবদুল মান্নান, শেখ মোঃ নাজমুল হক, উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো কুমিল্লার
সহকারী পরিচালক জিয়া উদ্দিন আহমেদ, ব্র্যাক কুমিল্লা জেলার সম্বনয়কারী
আশুতোষ চক্রবর্তী, ব্রাক শিক্ষা কর্মসূচী কুমিল্লার আঞ্চলিক ব্যবস্থাপক,
উপজেলা প্রোগ্রাম ম্যানেজার এবং স্কুল অব ফুল চিলড্রেন প্রডুকেশন
প্রোগ্রামে শিক্ষকবৃন্দ। এবারের প্রতিপাদ্য বিষয়ঃ সাক্ষরতা।