ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
দাউদকান্দিতে ১৬ কেজি গাঁজাসহ ২ জন আটক
Published : Friday, 9 September, 2022 at 12:00 AM, Update: 09.09.2022 1:19:07 AM
দাউদকান্দিতে ১৬ কেজি গাঁজাসহ ২ জন আটকআলমগীর হোসেন,দাউদকান্দি।।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দাউদকান্দি উপজেলার বলদাখাল বিআরটিসি বাস কাউন্টারের সামনে থেকে ১৬ কেজি গাঁজাসহ ২ জনকে আটক করেছে মডেল থানা পুলিশ।
বৃহস্পতিবার ভোর সাড়ে ৬ টায় বলদাখাল এলাকা থেকে ঢাকাগামী একটি প্রাইভেটকার (ঢাকা মেট্রো -গ-৪৫- ৪০২৪ ) তল্লাশী চালিয়ে এ ১৬ কেজি গাঁজা জব্দ করে পুলিশ।
দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আলমগীর ভূঞা পিপিএম জানান, আটককৃতদের মাদক আইনে মামলা দায়েরের পর কুমিল্লা জেল হাজতে প্রেরণ করা হয়েছে। এরা হলো কুমিল্লা জেলার লাকসাম উপজেলার দক্ষিণ নরপাটি গ্রামের মোঃ সোলায়মানের ছেলে মোঃ মাসুদ খান (৩৩) এবং ঝালকাঠি জেলার নলছিটি থানার মালু হার গ্রামের মোঃ লুৎফর রহমানের ছেলে মোঃ সাইফুল রহমান সোহেব (২৬)।