লাকসামে আহলে সুন্নাত ওয়াল জামাআতের আলোচনা সভা
Published : Friday, 9 September, 2022 at 12:00 AM
মো. হুমায়ুন কবির মানিক
আসন্ন পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সঃ) ও জশনে জুলুশ উপলক্ষে আহলে সুন্নাত ওয়াল জামায়াত বাংলাদেশ লাকসাম উপজেলা ও পৌরসভা শাখার উদ্যোগে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) লাকসাম পৌরসভা তাপানুকুল মিলনায়তনে অনুষ্ঠিত মত বিনিময় আলোচনা সভা উদ্বোধন করেন আহলে সুন্নাত ওয়াল জামাআত বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির কো-চেয়ারম্যান আল্লামা আবু-সুফিয়ান খান আবেদী আল কাদেরী।
আহলে সুন্নাত ওয়াল জামায়াত বাংলাদেশ লাকসাম উপজেলা সভাপতি মুফতি এম এ তাহের আবেদীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন লাকসাম পৌরসভার মেয়র ও উপজেলা যুুবলীগে আহবায়ক অধ্যাপক মোঃ আবুল খায়ের। প্রধান মেহমান ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও পৌরসভা আওয়ামী লীগের সেক্রেটারি মহব্বত আলী। উপজেলা সেক্রেটারি জাফর আহমদ ও পৌরসভা সেক্রেটারি মাওলানা রবিউল হোসেন হেলালির পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উত্তরদা ইউনিয়নের চেয়ারম্যান ইমাম হোসেন, অধ্যক্ষ মাওলানা আবদুল ওয়াদুদ, মাওলানা এমদাদুল হক জেহাদী, মাওলানা মুফতি এহছানুল হক জেহাদী, মাওলানা নূরুল আফসার ফারুকী, মাওলানা সাইয়্যেদ আহমেদ সুমন, মাওলানা আব্দুল্লাহ মোঃ আবুবকর, ডাঃ এসএম মাসুদুর রহমান, মাওলানা ইসমাইল শেখ, আলহাজ রফিকুল ইসলাম, মাওলানা আবুল বাশার হেলালি, মাওলানা সাইফুল ইসলাম আনসারী, মাওলানা শেখ ফরিদ নুরী, মাওলানা হেলাল উদ্দিন, মাওলানা হাবিবুর রহমান সাইফী, আলহাজ আবুল কালাম প্রমুখ। অনুষ্ঠান তত্ত্বাবধানে ছিলেন লাকসাম পৌরসভা শাখার সভাপতি হাফেজ মাওলানা জাকির হোসেন সিদ্দিকী।