শেষের ঝলকে মার্সেইকে হারালেন রিচার্লিসন
Published : Friday, 9 September, 2022 at 12:00 AM
ফুলহ্যামের
বিপক্ষে লিগ ম্যাচে ৯০ মিনিটে গোল করে জার্সি খুলে উদযাপন করেন
টটেনহ্যামের ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রিচার্লিসন। ৯১ মিনিটে হলুক কার্ড খান।
৯৩ মিনিটে ভিএআরে গোল বাতিল হয়। ট্রলের শিকার হতে আর কী লাগে?
ওই
সমালোচনার জবাব দিলেন রিচার্লি চ্যাম্পিয়ন্স লিগে ফ্রান্স ক্লাব মার্সেইয়ের
বিপক্ষে। ঘরের মাঠে দ্বিতীয়ার্ধে তার জোড়া গোলে জিতেছে স্পার্সরা।
ম্যাচের
৪৭ মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন মার্সেইয়ের এমবেম্বা। আক্রমণের ধার
বাড়ায় প্রথমার্ধে গোল শূন্য সমতা করা টটেনহ্যাম। ম্যাচের ৭৬ মিনিটে কাঙ্খিত
গোল পায় অ্যান্তোনিও কন্তের দল। ইভান পেরিসিচের বল ধরে গোল করেন রিচার্লি।
পাঁচ
মিনিট পরেই এভারটন থেকে নর্থ লন্ডনের ক্লাবে আসা রিচার্লিসন ফ্রান্সের
একমাত্র চ্যাম্পিয়ন্স লিগ জয়ী ক্লাব মার্সেইয়ের জালে দ্বিতীয় গোল দিয়ে দেন।
বুনো উদযাপনে উল্লাসে ভাসান হটস্পার স্টেডিয়াম। তাকে দ্বিতীয় গোল করান
হজিবার্গ।