ব্রাহ্মণপাড়ায় পুলিশ পরিদর্শক তদন্তের বিদায় ও বরণ
Published : Wednesday, 7 September, 2022 at 12:00 AM
ইসমাইল নয়ন।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়া থানায় পরিদর্শক তদন্তের বিদায় ও বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার রাতে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ নাজমুল হুদাকে ফুলেল শুভেচ্ছায় বিদায় জানানো হয়। এছাড়া নবাগত যোগদানকারী পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ একরামুল হক কে থানা পুলিশের পক্ষ থেকে বরণ করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপ্পেলা রাজু নাহা। এতে সঞ্চালনা করেন উপপরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন।
বক্তব্য রাখেন উপজেলা শ্রমিকলীগের আইন সম্পাদক শাহজাহান, উপপরিদর্শক (এসআই) সোহানা খাতুন, শফিকুল ইসলাম, সহকারী উপপরিদর্শক (এএসআই) মতিউর রহমান, আবদুর রহিম, কনস্টেবল ফারুক খাঁ ও নারী কনস্টেবল অনামিকা।
উপস্থিত ছিলেন, উপপরিদর্শক (এসআই) শেখ মফিজুর রহমান, সাইফুল ইসলাম, আল হাদী রবিন, মোহাম্মদ সৌরভ হোসেন, মোহাম্মদ সফিউল্লাহ, সাইফুল ইসলাম, সহকারী উপপরিদর্শক (এএসআই) দেলোয়ার হোসেন, বোরহান উদ্দিন, আল আমিন, মামুনুর রশীদ প্রমুখ।
জানা গেছে, মোহাম্মদ নাজমুল হুদা ব্রাহ্মণপাড়া থানায় পরিদর্শক (তদন্ত) হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেন। তিনি এই থানা থেকে কক্সবাজার জেলায় বদলি হয়েছেন। এ উপলক্ষে গতকাল সোমবার রাতে ব্রাহ্মণপাড়া থানা পুলিশের পক্ষ থেকে তাকে আনুষ্ঠানিক ভাবে বিদায় জানানো হয়েছে।