ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
বরুড়ায় মাদক গুজব সামপ্রদায়িকতা অপপ্রচার সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধে মহিলা সমাবেশ
Published : Tuesday, 6 September, 2022 at 12:00 AM
গতকাল জেলা তথ্য অফিস কুমিল্লার আয়োজনে বরুড়া উপজেলার আড্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) কর্মসূচির আওতায় মহান মুক্তিযুদ্ধের চেতনায় উন্নত রাষ্ট্র ও জাতি গঠনে দেশের অগ্রগতি, অর্জন, সাফল্য ও লক্ষ্য সমূহের সাথে জনসম্পৃক্ততা বৃদ্ধি ও মাদক, গুজব, সাম্প্রদায়িকতা, অপপ্রচার, অপরাজনীতি এবং সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধে মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়।
কুমিল্লার সিনিয়র তথ্য অফিসার মোহাম্মদ নূরুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত মহিলা সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বরুড়া উপজেলা নির্বাহী অফিসার সাবরিনা আফরিন মুস্তফা।
সমাবেশে বক্তাগণ মহান মুক্তিযুদ্ধের চেতনায় উন্নত রাষ্ট্র ও জাতি গঠনে দেশের অগ্রগতির চিত্র তুলে ধরে বলেন, এ অগ্রগতির ধারা অব্যাহত রাখতে গুজব, সাম্প্রদায়িকতা, অপরাজনীতি, অপপ্রচারকে প্রতিরোধ করতে হবে। উন্নত রাষ্ট্রের শিক্ষা ব্যবস্থা প্রচলন ও বিনা মূল্যে বই বিতরণসহ শিক্ষা ক্ষেত্রে বিভিন্ন কার্যক্রমের কথা উল্লেখ করে সমৃদ্ধ বাংলাদেশের উপযোগী মানুষ হিসেবে সন্তানদের গড়ে তোলার জন্য সকলের প্রতি আহবান জানান। বক্তাগণ বলেন, মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ এর প্রতি জিরো টলারেন্সের কথা উল্লেখ করে মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি সম্মান দেখিয়ে মানুষকে এই অপারাধগুলোর বিরুদ্ধে জোড়ালো ভূমিকা রাখার অনুরোধ করেন।
সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বরুড়া উপজেলা শিক্ষা অফিসার মোঃ তরিকুল ইসলাম, ১২ নং আড্ডা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জাকির হোসেন বাদল, আড্ডা ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক মোঃ কামাল পাশা, সহকারী শিক্ষা অফিসার মোঃ তোফাজ্জল হোসেন। আরো বক্তব্য রাখেন আড্ডা উমেদিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ওয়াদুদ মিয়াজী, স্কুল পরিচালনা কমিটির সভাপতি আহমেদ হাফিজ ইকবাল, সহ-সভাপতি মোঃ মজিবুল হক খোকন, আড্ডা ইউনিয়ন যুবলীগ সেক্রেটারি মফিজ তালুকদার প্রমুখ।
স্বাগত বক্তব্য রাখেন আড্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দ মোশারফ কামাল। মহিলা সমাবেশের পূর্বে চলচ্চিত্র প্রদর্শন অনুষ্ঠিত হয়।