ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
মুশফিকের বিষয়ে কথা বলব না : সাকিব
Published : Tuesday, 6 September, 2022 at 12:00 AM
মুশফিকের বিষয়ে কথা বলব না : সাকিব২৪ ঘণ্টা আগেই আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসর নিয়েছেন মুশফিকুর রহিম। তার এই অবসরে দেশের ক্রিকেটাঙ্গনে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। মুশফিকের সতীর্থরা সোশ্যাল সাইটে এ বিষয়ে মন্তব্য করেছেন। বাকি ছিলেন টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসান।
তিনি মুশফিকের অবসর নিয়ে মুখ খোলেননি। আজ সোমবার একটি অনুষ্ঠানে সাকিবকে এ বিষয়ে প্রশ্ন করা হলেও তিনি তা এড়িয়ে যান।
বসুন্ধরা গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান ‘এইস’-এর পৃষ্ঠপোষকতায় বাংলাদেশের হকিতে শুরু হতে যাচ্ছে ফ্র্যাঞ্চাইজি লিগ। আজ এ বিষয়ে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লিগে অংশগ্রহণকারী দল ‘মোনার্ক মার্ট’-এর মালিক সাকিব আল হাসান। অনুষ্ঠানে সাকিব জানান হকির জন্য তার আবেগ এবং দায়িত্ববোধের কথা। এ সময় তাকে মুশফিকের অবসর নিয়ে প্রশ্ন করা হলে সাকিব বলেন, ‘মুশফিকের বিষয়ে কথা বলব না। হকির কথা বলব। ’
অথচ এশিয়া কাপে যাওয়ার আগে সংবাদ সম্মেলনে সাকিব বলেছিলেন, দলে মুশফিক থাকলে তার কাজ অনেক সহজ হয়ে যায়। তিনি বলেছিলেন, ‘তিনি (মুশফিক) উইকেটকিপিং করলে আমার লাইফটা (অধিনায়কত্ব করা) অনেক সহজ হয়ে যাবে। এর সবচেয়ে বড় কারণ হচ্ছে, টি-টোয়েন্টিতে সময়টা খুব কম থাকে। তো যেটা হয় যে, ফিল্ডারদের খুব সহজেই তিনি পরিবর্তন করতে পারেন। আমার কাছে শোনারও দরকার হয় না। তো আমার লাইফটা অনেক সহজ হয়ে যায়। ’