হাসপাতালে রিজওয়ান
Published : Tuesday, 6 September, 2022 at 12:00 AM
এশিয়া
কাপের গুরুত্বপূর্ণ ম্যাচে ভারতকে হারিয়েছে পাকিস্তান। ভারতের দেওয়া ১৮২
রানের লক্ষ্য তাড়া কারতে নেমে পাকিস্তানকে জয়ের দিকে নিয়ে গেছে মোহাম্মদ
রিজওয়ানের ৭১ রানের ইনিংসটি। তবে ম্যাচ শেষে হাসপাতালে যেতে হয়েছে তাঁকে।
গতকালের ম্যাচের এক পর্যায়ে অনেক উঁচুতে থাকা একটি বল ধরতে লাফ দেন রিজওয়ান।
এক
পায়ে ভর করে লাফ দেওয়ার পর বাজেভাবে মাটিতে আছড়ে পড়েন তিনি। এতে ব্যথা পান
তিনি। যদিও ম্যাচের বাকি সময়ে ওই ব্যথা নিয়েই কিপিং ও ব্যাটিং করেছেন। তবে
ম্যাচ শেষে হাসপাতালে পাঠানো হয়েছে রিজওয়ানকে।
হাসপাতালে এমআরআই (ম্যাগনেটিক রেজোন্যান্স ইমেজিং) করানো হবে তাঁর, রিপোর্ট এলে বোঝা যাবে আঘাত কতটা গুরুতর।
এদিকে
ইনজুরির কারণে পেসার শাহীন শাহ আফ্রিদি, মোহাম্মদ ওয়াসিমকে হারিয়েছে
পাকিস্তান। ভারতের বিপক্ষে একই কারণে ছিলেন না আরেক পেসার মোহাম্মদ দাহানি।