ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু
Published : Monday, 5 September, 2022 at 12:00 AM
রাজধানীর কদমতলীতে খালের পানিতে ডুবে নুসরাত নামে (৩) এক শিশুর মৃত্যু হয়েছে। রবিবার (৪ সেপ্টেম্বর) বিকালে কদমতলী সাদ্দাম মার্কেট তুষারধারা আবাসিক এলাকায় এ ঘটনাটি ঘটে।
ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া এ তথ্য জানান।
নুসরাত কুমিল্লার লাকসাম উপজেলার কৃষ্ণপুর গ্রামের নাজমুল হোসেনের মেয়ে। তিন বোনের মধ্যে সে ছিল ছোট। বর্তমানে তুষারধারা আবাসিক এলাকায় ভাড়া বাসায় পরিবারে সঙ্গে থাকতো।
নাজমুল হোসেন জানান, সকালে আমি কাজে যাই। নুসরাতের মা সুমি আক্তার রান্নার কাজে ব্যস্ত ছিল। সে সময় নুসরাত সবার অগোচরে বাইরে যায়। বাসার সামনে বৃষ্টিতে জমে থাকা খালের পানিতে পড়ে যায়। পাশের লোক জন দেখতে পেরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে। বিকাল পৌনে ৫টায় ঢামেক হাসপাতালে জরুরি বিভাগের নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর নুসরাতকে মৃত ঘোষণা করেন।
ঢামেক পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, ‘শিশুটির মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।’