ভারতে খেলতে আমন্ত্রণ, সিদ্ধান্ত নেননি মাশরাফি
Published : Saturday, 13 August, 2022 at 12:00 AM
আগেই
থেকেই শোনা যাচ্ছিল এমন তথ্য। ভারতে এবার অনুষ্ঠেয় লিজেন্ডস লিগ ক্রিকেটে
বিশেষ চ্যারিটি ম্যাচে খেলতে যাচ্ছেন মাশরাফি বিন মুর্তজা। ওই চ্যারিটি
ম্যাচের জন্য ওয়ার্ল্ড জায়ান্টসের ঘোষিত দলে তার নামও রয়েছে। মাশরাফির
ঘনিষ্ঠ সূত্রেও জানা গেছে, খেলার জন্য আমন্ত্রণ পেয়েছেন তিনি। কিন্তু ওই
সূত্র আরও জানিয়েছে, সেখানে খেলার জন্য সাবেক অধিনায়ক নিশ্চিত নন পুরোপুরি।
তাই কাগজপত্রে সই করেননি এখনও।
স্পোর্টসস্টারের দেওয়া তথ্য
অনুযাযী, ইডেন গার্ডেনসে ১৬ সেপ্টেম্বর ভারতের স্বাধীনতা দিবসের ৭৫ বছর
পূর্তি উপলক্ষে হবে ওই বিশেষ ম্যাচ। আর সেটি দিয়েই ওই টুর্নামেন্ট মাঠে
গড়াবে। ওই ম্যাচে মুখোমুখি হবে ইন্ডিয়া মহারাজাস ও ওয়ার্ল্ড জায়ান্টস।
মহারাজাসের নেতৃত্বে থাকবেন সাবেক ভারতীয় অধিনায়ক ও ভারতীয় ক্রিকেট বোর্ড
প্রধান সৌরভ গাঙ্গুলী।
দীর্ঘদিন ধরে জাতীয় দলের বাইরে থাকা মাশরাফি সর্বশেষ খেলেছেন ২০২০ সালের মার্চে, জিম্বাবুয়ের বিপক্ষে। এখনও অবসর ঘোষণা করেননি তিনি।