জিম্বাবুয়ে সফরে ভারতের নেতৃত্বে রাহুল
Published : Saturday, 13 August, 2022 at 12:00 AM
জিম্বাবুয়ে
সফরে খেলার সবুজ সঙ্কেত পেলেন লোকেশ রাহুল। ফিরে পেলেন নেতৃত্বও। তাকে
অধিনায়ক করেই তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে যাচ্ছে সফরকারীরা।
সংক্ষিপ্ত
এই সফরে শুরুতে ওপেনার শিখর ধাওয়ানকে অধিনায়ক করা হয়েছিল। কিন্তু রাহুলের
ফিটনেস নিয়ে সংশয় কেটে যাওয়ায় শিখর ধাওয়ান এখন ডেপুটি অধিনায়ক হিসেবে
দায়িত্ব পালন করবেন।
সেই ফেব্রুয়ারির পর থেকে আন্তর্জাতিক ক্রিকেট
খেলা হয়নি রাহুলের। ইনজুরিসহ স্বাস্থ্যগত বিষয়ই ছিল মূল কারণ। আইপিএলের পর
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে খেলার কথা ছিল। কিন্তু কুঁচকির
চোটে তাতে আর খেলাই হয়নি। পরে ফেরাটা আরও বিলম্বিত হয় যখন জানা গেলো যে
সার্জারি করা লাগবে। ফলে ইংল্যান্ড ও আয়ারল্যান্ড সফরেও যাওয়া হয়নি।
চোটের পর তো করোনা হানা দেয় সদ্য শেষ হওয়া ওয়েস্ট ইন্ডিজ সফরের আগে। পজিটিভ হওয়ায় বোর্ডের মেডিক্যাল টিম তাকে বিশ্রামেই থাকতে বলে।
সবগুলো ম্যাচ হবে হারারে স্পোর্টস ক্লাব মাঠে। সিরিজ শুরু হবে ১৮ আগস্ট।