
গত
২৪ ঘণ্টায় দেশে করোনায় ১ জন মারা গেছেন, শনাক্ত হয়েছেন ৩৪৯ জন। এর আগে
গতকাল শনাক্ত ছিল ৩৬৫ জন। এখন পর্যন্ত মৃত্যু ২৯ হাজার ২৯২ জন, শনাক্ত ২০
লাখ ৫ হাজার ৬০৫ জন। সোমবার (১ আগস্ট) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো সংবাদ
বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ৫ দশমিক ৮৬ শতাংশ। এদিন সুস্থ হয়েছেন ১ হাজার ১১ জন এবং এখন পর্যন্ত সুস্থ ১৯ লাখ ৪৩ হাজার ৪২১ জন।
স্বাস্থ্য
অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৫ হাজার ৯৬৭টি।
অ্যান্টিজেন টেস্টসহ নমুনা পরীক্ষা করা হয়েছে ৫ হাজার ৯৫৩টি। এখন পর্যন্ত
এক কোটি ৪৬ লাখ ১৪ হাজার ৫৯০টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
স্বাস্থ্য
অধিদফতর আরও জানায়, গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ৫ দশমিক ৮৬ শতাংশ, এখন
পর্যন্ত শনাক্তের হার ১৩ দশমিক ৭২ শতাংশ। প্রতি ১০০ জনে সুস্থ হয়েছে ৯৬
দশমিক ৯০ শতাংশ এবং মারা গেছেন ১ দশমিক ৪৬ শতাংশ।