
কুমিল্লার দেবিদ্বারে মেডিকেল শিক্ষার্থীদের সংগঠন 'মেডিকেল স্টুডেন্টস সোসাইটি অফ দেবিদ্বার' এর ১০৩ সদস্যবিশিষ্ট ২০২২-২৩ কার্যনির্বাহী পূর্ণাঙ্গ কমিটি ঘোষনা করা হয়েছে।
আজ ৩০ জুলাই শনিবার সন্ধ্যায় উপদেষ্টা মণ্ডলীর সদস্যবৃন্দ কমিটির অনুমোদন দেন।
কমিটিতে চট্টগ্রাম মেডিকেল কলেজের শিক্ষার্থী সাহেদ কামালকে সভাপতি ও ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজের শিক্ষার্থী ফজলে হাসান মাসুমকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
গতকাল সন্ধ্যায় সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকের স্বাক্ষর করা এক বিজ্ঞপ্তি পাঠিয়ে গণমাধ্যমকে বিষয়টি জানানো হয়।
কমিটিতে উপদেষ্টা মন্ডলীর সদস্যদের মধ্যে রয়েছেন মোঃ আল আমিন সরকার(খুলনা মেডিকেল কলেজ),মাহফুজুল ইসলাম সুমন(শেখ হাসিনা মেডিকেল কলেজ,জামালপুর),আহমেদ জুবায়ের( ইস্টার্ন মেডিকেল কলেজ),সরকার আল মামুন(ইস্টার্ন মেডিকেল কলেজ),ইয়ামিন ইসলাম( ডাঃ সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ),আনিস উর রহমান( ইস্টার্ন মেডিকেল কলেজ),শেখ লামিয়া মাহজাবিন( সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ), রিয়াজুল ইসলাম(ঢাকা মেডিকেল কলেজ)আতিয়া রহমান( আর্মি মেডিকেল কলেজ,কুমিল্লা),মোঃ আবদুল কাইয়ুম নিশান(ময়নামতি মেডিকেল কলেজ)।
সহ-সভাপতি হিসেবে রয়েছেন মাসুদ হাসান বিজয়,সিফাত সায়মা রিমা,আবদুল্লাহ আল মামুন,জাহিদ হাসান জামিল,ফাতেমা তুজ জোহরা,মোঃ শফিকুল ইসলাম সজীব,আইরিন জাহেরাহ,ইব্রাহীম শিকদার,নাসরিন আক্তার এশা।যুগ্ম সাধারণ সম্পাদক হলেন জান্নাতুল নাইমা,রাজু আহমেদ ফয়সাল,মাহমুদা আক্তার রিমি,মোঃ আল আমিন,জামিউল হাসান রিফাত,এ বি এম ইব্রাহীম খলিল,মোঃ জুনায়েদ হাসান,মোহাম্মদ আলী,রিফাতুল ইসলাম ভূইয়া।
২০২০ সালে দেবিদ্বার হতে বিভিন্ন সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজে অধ্যয়নরত শিক্ষার্থীদের সমন্বয়ে যাত্রা শুরু হয় 'মেডিকেল স্টুডেন্টস সোসাইটি অফ দেবিদ্বার' সংগঠনটির।
এরই মধ্যে সংগঠনটি মেডিকেলে চান্স পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা,মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান,ফ্রি মেডিকেল ক্যাম্প সহ নানান কর্মসূচি পালন করে আসছে।