ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
ভর্তি পরীক্ষার্থীদের জন্য জয় বাংলা বাইক সার্ভিস
Published : Sunday, 31 July, 2022 at 12:00 AM, Update: 31.07.2022 2:03:04 AM
ভর্তি পরীক্ষার্থীদের জন্য জয় বাংলা বাইক সার্ভিসসাঈদ হাসান, কুবি ||
গুচ্ছ ভর্তি পরীক্ষায় কুমিল্লা বিশ্ববিদ্যালয় কেন্দ্রে পরীক্ষার্থীদের নির্বিঘ্নে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দিতে ‘জয় বাংলা বাইক সার্ভিস’ চালু করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ। শনিবার (৩০ জুলাই) অনুষ্ঠিত 'এ' ইউনিটের ভর্তি পরীক্ষায় অর্ধশতাধিক পরীক্ষার্থীকে কেন্দ্রে পৌঁছে দিয়েছে তারা।
ছাত্রলীগ সূত্রে জানা যায়, ভর্তি পরীক্ষা উপলক্ষে পরীক্ষার্থীদের সহযোগিতায় নানা উদ্যােগ গ্রহণ করে তারা। দেরি করে পরীক্ষা পরীক্ষার্থীদের দ্রুত কেন্দ্রে পৌঁছে দিতে বাইক সার্ভিস চালু, মোবাইলফোন, মানিব্যাগ, হাতঘড়ি, ব্যাগসহ প্রয়োজনীয় সামগ্রী নিরাপদে রাখার জন্য বিনামূল্যে বুথের ব্যবস্থা, অভিভাবকদের বিশ্রামের ব্যবস্থা করা হয়।
এবিষয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি ইলিয়াস হোসেন সবুজ বলেন, আমাদের বিশ্ববিদ্যালয়ে অনেক জায়গা থেকে শিক্ষার্থীরা পরীক্ষা দিতে এসেছে। অনেকে যানজটের কারণে দেরি করে এসেছে, অনেকে কেন্দ্র ভুল করেছে। তাদের যেন পরীক্ষায় অংশ নিতে ভোগান্তি না হয় সেজন্য আমরা 'জয় বাংলা বাইক সার্ভিস' চালু করেছি। বিশ্ববিদ্যালয় গেইট, কোটবাড়ি, বিশ্বরোডসহ বিভিন্ন স্থান থেকে অর্ধশতাধিক পরীক্ষার্থীকে কেন্দ্রে পৌঁছে দিয়েছি আমরা।
প্রসঙ্গত, শনিবার দুপুর ১২ টা থেকে ১টায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়সহ ৯টি কেন্দ্রে 'এ' ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে প্রায় ৯৫ শতাংশ পরীক্ষার্থী উপস্থিত ছিলেন।