ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
রবিবার রাজা খেলবেন, বললেন রোনালদো
Published : Sunday, 31 July, 2022 at 12:00 AM
ম্যানচেস্টার ইউনাইটেডে থাকতে চান না ক্রিশ্চিয়ানো রোনালদো, ক্লাবের সঙ্গে সর্বশেষ সভায় নাকি পরিষ্কারভাবে বলেছেন তিনি। উল্টো দিকে ম্যানইউর বার্তা—বিক্রির জন্য নয় এই কিংবদন্তি। এদিকে ইংলিশ সংবাদমাধ্যমে রোনালদোকে নিয়ে বিভিন্ন সংবাদ ছড়িয়ে পড়ার পর আর চুপ থাকেননি রোনালদো।
ইনস্টাগ্রামের একটি পোস্টের প্রতিবাদ করে গতকাল সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, ‘আমাকে নিয়ে এক দিন কথা না বলাটা অসম্ভব।
না হলে তো মিডিয়া টাকা আয় করতে পারবে না। আপনি জানেন যে মিথ্যা না বললে আপনি মানুষের দৃষ্টি আকর্ষণ করতে পারবেন না। চালিয়ে যাও, কোনো একদিন তোমরা কিছু সত্যি খবর পাবে। ’ অ্যাতলেতিকো ভক্তরা রোনালদোর স্পেনের ক্লাবটিতে আসা ঠেকাতে ব্যানার নিয়ে বিক্ষোভ করেছে। এরও জবাব ইনস্টাগ্রামে কয়েকটি হাসির ইমোজি দিয়ে দিয়েছেন রোনালদো। আজ অ্যাতলেতিকোর সঙ্গেই প্রস্তুতি ম্যাচ খেলবে ম্যানইউ। তবে ম্যাচটি খেলছেন না রোনালদো।
তবে সব গুঞ্জনের পর রোনালদো থাকছেন ম্যানইউতেই।  আজ না খেললেও রবিবার রায়ো ভায়োকানোর বিপক্ষে ম্যানইউয়ের জার্সি গায়ে দেখা যাবে সিআরসেভেনকে। গতকালই ইনস্টাগ্রামে এক প্রশ্নের জবাবে এই পর্তুগিজ তারকা নিজেকে ‘রাজা’ বলে অবহিত করেছেন। লিখেছেন, ‘রবিবার রাজা খেলবেন। ’