ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
ব্রাহ্মণপাড়ায় পল্লী সঞ্চয় ব্যাংকের শ্রেষ্ঠ উদ্যোক্তা ও অর্জনকারীদের মধ্যে সম্মাননা পুরস্কার বিতরণ
Published : Friday, 29 July, 2022 at 12:00 AM
ইসমাইল নয়ন।।
পল্লী সঞ্চয় ব্যাংক কুমিল্লার ব্রাহ্মণপাড়া শাখার শ্রেষ্ঠ উদ্যোক্তা ও শ্রেষ্ঠ অর্জনকারীদের মধ্যে বিভিন্ন ক্যাটাগরিতে সম্মাননা পুরস্কার বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এর আয়োজন করা হয়। এতে ২০২১-২০২২ অর্থবছরের শ্রেষ্ঠ ঋণ আদায়, ঋণ বিতরণ, সঞ্চয় আদায়কারী মোঃ শফিউল্লাহ ভূঁইয়া, গাজী সবুজ আলম, শরিফুল ইসলাম, শাহিন আলম ও সাহারুল ইসলামের হাতে এসব পুরস্কার তোলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোহেল রানা। এছাড়া অনুষ্ঠানে এবছর শ্রেষ্ঠ উদ্যোক্তা হিসাবে উপজেলার সাহেবাবাদ ইউনিয়নের নগরপাড় এলাকার খামারী ও মেসার্স ঘুংঘুর আয়রন এন্ড প্লাস্টিক রিসাইকিলিং এর সত্বাধিকারী রাশেদুল ইসলাম আশরাফকে সম্মাননা পুরস্কার দেওয়া হয়।
সঞ্চালনা করেন পল্লী সঞ্চয় ব্যাংক ব্রাহ্মণপাড়া শাখার ব্যবস্থাপক মোহাম্মদ হালিম। উপস্থিত ছিলেন জুনিয়র কর্মকর্তা বিজয় কুমার আর্য, মাঠ সহকারী মতিউর রহমান ভূইয়া, মোসা. তাহমিনা আক্তার, নজরুল ইসলাম, এমরান হোসেন ভূইয়া, মো. ফারুকুল ইসলাম প্রমুখ।
ক্যাপশনঃ পল্লী সঞ্চয় ব্যাংক কুমিল্লার ব্রাহ্মণপাড়া শাখার শ্রেষ্ঠ উদ্যোক্তা হিসাবে উপজেলার সাহেবাবাদ ইউনিয়নের নগরপাড় এলাকার খামারী ও মেসার্স ঘুংঘুর আয়রন এন্ড প্লাস্টিক রিসাইকিলিং এর সত্বাধিকারী রাশেদুল ইসলাম আশরাফকে সম্মাননা পুরস্কার দেওয়া হয়। তার হাতে পুরস্কার তোলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও সোহেল রানা ও পল্লী সঞ্চয় ব্যাংকের শাখা ব্যবস্থাপক মোহাম্মদ হালিম।