ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
ব্রাহ্মণপাড়ায় মৎস্যচাষী ও মৎস্যজীবীদের সাথে মতবিনিময় সভা ও উপকরণ বিতরণ
Published : Friday, 29 July, 2022 at 12:00 AM
ইসমাইল নয়ন।।
ব্রাহ্মণপাড়া উপজেলায় "জাতীয় মৎস্য সপ্তাহ" উপলক্ষে প্রান্তিক পর্যায়ের মৎস্যচাষী ও মৎস্যজীবীদের মতবিনিময় সভা ও উপকারভোগীদের মাঝে উপকরণ সামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা মৎস্য দপ্তরের কার্যালয়ে উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে এই অনুষ্ঠান হয়। উপজেলা মৎস্য কর্মকর্তা জয় বণিকের সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়নের প্রান্তিক মৎস্যচাষী ও মৎস্যজীবীরা উপস্থিত থেকে বিভিন্ন পরামর্শ ও প্রশিক্ষণ গ্রহণ করে থাকেন। এছাড়া উপকারভোগীদের মাঝে বিভিন্ন উপকরণ সামগ্রী বিতরণ করা হয়।