Published : Wednesday, 27 July, 2022 at 12:00 AM, Update: 27.07.2022 1:55:19 AM

আর্ন্তজাতিক নারী সংগঠন ইনার হুইল, যেখানে নারীরা সমাজের উন্নয়নের জন্য কাজ করে থাকে। সম্প্রতি পরিবেশ সংরক্ষন এবং ব্যক্তিগত পরিচ্ছন্নতামূলক সচেতনতার অংশ হিসেবে ইনার হুইল ক্লাব অব কুমিল্লা , ঢাকা স্পন্দন , ঢাকা রেডিয়েন্ট , ঢাকা বুড়িগঙ্গা , দিলখুশা এবং রমনা গ্রীনের উদ্যোগে কুমিল্লা পুলিশ লাইনস স্কুলের ১০০ ছাত্রীদের মধ্যে ১০০ গাছের চারা , স্যানিটারী ন্যাপকিন এবং হাত ধোয়ার সাবান বিতরন করা হয়। এছাড়া কুমিল্লার বিভিন্ন স্থানে আরো ১০০ গাছের চারা রোপন করা হয়। এই কার্যক্রমে ইনার হুইল ডিস্ট্রিক্ট ৩৪৫ এর সম্মানিত চেয়ারম্যান ডাঃ মল্লিকা বিশ্বাস উপস্থিত থেকে আয়োজনটিকে সফল করে তোলেন । তার বক্তব্যে তিনি বলেন , আগামী দিনের শিশুরাই আমাদের ভবিষ্যত। তাদের জন্য বসবাসযোগ্য সুন্দর একটি পৃথিবী তৈরি করে রেখে যাওয়া আমাদের কর্তব্য । পাশাপাশি এইসব শিশুদের নিজস্ব সচেতনতার তৈরি করার ব্যাপারে উদ্যোগী হতে হবে । আর ১ মাস পরে বিশ্ব হার্ট দিবস উদযাপিত হবে । সেই দিনটির প্রাক্কালে হৃদয় দিয়ে পরিবেশ , মানবতা এবং নিজের জন্য সচেতনতার এই ব্যাতিক্রমী উদ্যোগের তিনি ভূয়সী প্রশঃসা করেন । ইনার হুইলের সকল উদ্যোগী ক্লাবসমূহকে তিনি সাধুবাদ এবং ধন্যবাদ জানান এই ধরনের সচেতনতামূলক কাজে এগিয়ে আসার জন্য এবং কুমিল্লার মত শহরকে বেছে নেবার জন্য । ইনার হুইল ডিস্ট্রিক্ট ৩৪৫ এর বর্তমান এবং প্রাক্তন ডিস্ট্রিক্ট কর্মকর্তাবৃন্দ ঢাকা থেকে উপস্থিত হয়ে অনুষ্ঠানটিকে বর্নিল করে তোলেণ । কুমিল্লা হার্ট কেয়ার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট ডাঃ তৃপ্তিশ চন্দ্র ঘোষ ইনার হুইলের এই কার্যক্রমের প্রশংসা করেন সেই সাথে আগামীতে এই ধরনের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কাজ করার ব্যাপারে উৎসাহিত করেন ।