ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
পাঁচ পৌর, ১৫ ইউপির সাধারণ নির্বাচন বুধবার
Published : Wednesday, 27 July, 2022 at 12:00 AM
দেশের চারটি পৌরসভা ও ১৬টি ইউনিয়ন পরিষদের (ইউপি) সাধারণ নির্বাচনসহ বিভিন্ন স্থানীয় সরকারের অর্ধশতাধিক পদে বুধবার (২৭ জুলাই) ভোট নেবে নির্বাচন কমিশন (ইসি)। এক্ষেত্রে দু’টি নির্বাচন ব্যালট পেপারে অনুষ্ঠিত হবে।
অন্যগুলোতে ভোট নেওয়া হবে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম)।
ইসি নির্বাচন পরিচালনা শাখা জানিয়েছে, বুধবার পাঁচটি পৌরসভা সাধারণ নির্বাচন, তিনটি পৌরসভার তিনটি পদে উপ-নির্বাচন, ১৫টি ইউনিয়ন পরিষদের সাধারণ নির্বাচন, ৩৫টি ইউনিয়ন পরিষদের ৩৬টি পদে উপ-নির্বাচন, ১৪টি ইউনিয়ন পরিষদের ১৬টি পদে পুনর্র্নিবাচন ও দু’টি উপজেলার দু’টি ভাইস চেয়ারম্যান পদে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে।
 যে চারটি পৌরসভায় সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে, সেগুলো হলো- জয়পুরহাটের পাঁচবিবি ও ক্ষেতলাল, ঢাকার দোহার ও জামালপুরের দেওয়ানগঞ্জ পৌরসভা।
যে ১৫টি ইউপিতে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে, সেগুলো হলো-ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলের হোসেনগাঁও, বাচোঁর ও নন্দুয়ার; পাবনার সাঁথিয়ার করমজা; টাঙ্গাইল সদরের ছিলিমপুর, কাতুলী, মাহমুদনগর ও কাকুয়া; ফরিদপুরের মধুখালির ডুমাইন, মেঘচামী ও আড়পাড়া; ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের কাইতলা (উত্তর); চাঁদপুরের মতলব দক্ষিণের খাদেরগাঁও এবং লক্ষ্মীপুরের রামগতির বড়খেরী ও চর আব্দুল্যাহ।
ইসির নির্বাচন ব্যবস্থাপনা শাখার উপ-সচিব মো. আতিয়ার রহমান জানিয়েছেন, নির্বাচন উপলক্ষ্যে ইতোমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। নির্বাচনি এলাকায় অবস্থান নিয়েছেন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। নির্বাচনে আট শতাধিক প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।