জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে ব্রাহ্মণপাড়ায় র্যালী ও পোনামাছ অবমুক্তকরণ
Published : Monday, 25 July, 2022 at 12:00 AM
ইসমাইল নয়ন।।
"নিরাপদ মাছে ভরবো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ" এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে সারাদেশের ন্যায় কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলায় এক বর্ণাঢ্য র্যালী ও পোনামাছ অবমুক্তকরণ করা হয়েছে। রবিবার সকালে উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের আয়োজনে একটি র্যালী উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ পুকুরে পোনামাছ অবমুক্তকরণ করা হয়। উপজেলা নির্বাহী অফিসার সোহেল রানা'র সভাপতিত্বে ও উপজেলা মৎস্য কর্মকর্তা জয় বণিকের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মুহাম্মদ আবু জাহের। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) কাউছার হামিদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আবু হাসনাত মোঃ মহিউদ্দিন মুবিন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলাম সুজন, থানার অফিসার ইনচার্জ (ওসি) অপ্পেলা রাজু নাহা। উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান যথাক্রমে মোঃ জহিরুল হক, মোঃ ফরিদ উদ্দিন, সাইফুল ইসলাম আলাউল আকবর, ওমর ফারুক, আতিকুর রহমান রিয়াদ, মোঃ আব্দুল্লাহ আল মামুন, আনিসুর রহমান ভূইঁয়া রিপন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফারুক আহাম্মদ, বিআরডিবি কর্মকর্তা কাজী শফিকুর রহমান, সমাজসেবা কর্মকর্তা বরুণ চন্দ্র দে, মহিলা বিষয়ক কর্মকর্তা লুৎফা ইয়াসমীন, যুব উন্নয়ন কর্মকর্তা সাহেদুল আলম চৌধুরীসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও গন্যমান্য ব্যক্তিবর্গ।