ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
১৫ অক্টোবর থেকে জাতীয় লিগ, পহেলা ডিসেম্বর বিসিএল
Published : Tuesday, 19 July, 2022 at 12:00 AM
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ঘরোয়া ক্রিকেটের সূচি চূড়ান্ত করেছে। এবারের সূচিতে আলাদা করে বাংলাদেশ ক্রিকেট লিগের ওয়ানডে টুর্নামেন্টের জন্য স্লট রাখা হয়েছে।
২০২২-২৩ মৌসুমের খেলা শুরু হবে জাতীয় ক্রিকেট লিগ দিয়ে। আগামী ১৫ অক্টোবর সাত বিভাগীয় দল ও ঢাকা মেট্রো নিয়ে শুরু হবে দেশের সবচেয়ে বড় প্রতিযোগিতা জাতীয় ক্রিকেট লিগ। দুই স্তরে ডাবল লিগ পদ্ধতিতে অনুষ্ঠিত হবে এই প্রতিযোগিতা।
জাতীয় লিগের পরপরই অনুষ্ঠিত হবে ফ্র্যাঞ্চাইজিভিত্তিক চারদিনের টুর্নামেন্ট বাংলাদেশ ক্রিকেট লিগ (বিসিএল)। পহেলা ডিসেম্বর থেকে চার দল নিয়ে সিঙ্গেল লিগ পদ্ধতিতে হবে এই টুর্নামেন্ট। জাতীয় লিগের সেরা ক্রিকেটারদের বাছাই করে প্লেয়ার্স ড্রাফট করে চার দল তৈরি করা হবে। চারদিনের প্রতিযোগিতার পর সিঙ্গেল লিগ পদ্ধতিতেই হবে ওয়ানডে টুর্নামেন্ট।
বিসিবির ঘরোয়া ক্রিকেটের ক্যালেন্ডারে ওয়ানডে ফরম্যাটের টুর্নামেন্ট নিয়মিত রাখা হবে। গত আসরে বিসিএলের চারদিনের এবং ওয়ানডে দুই ফরম্যাটেই চ্যাম্পিয়ন হয়েছিল ওয়ালটন সেন্ট্রাল জোন।