ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
দাউদকান্দিতে মাইক্রোবাসের ধাক্কায় দুই পথচারীর মৃত্যু
Published : Thursday, 7 July, 2022 at 12:00 AM, Update: 07.07.2022 1:48:11 AM
দাউদকান্দিতে মাইক্রোবাসের ধাক্কায় দুই পথচারীর মৃত্যুআলমগীর হোসেন,দাউদকান্দি।।
দাউদকান্দির গৌরীপুর-মতলব সড়কে মাইক্রোবাসের ধাক্কায় ২ পথচারীর মৃত্যু হয়েছে। দূর্ঘটনায় ঘটনাস্থলে জাকির হোসেন (৫৫) এবং দাউদকান্দি (গৌরীপুর) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর মোঃ সিরাজ (৫০) মারা যায়।
বুধবার সকাল সাড়ে ৮ টায় গৌরীপুর-মতলব সড়কের শম্ভুরদিয়া নামক স্থানে এই দুর্ঘটনাটি ঘটে। নিহতরা হলেন উপজেলার শম্ভুরদিয়া গ্রামের জালাল হোসেনের ছেলে জাকির হোসেন (৫৫) এবং একই উপজেলার রফারদিয়া গ্রামের মোঃ মশকর আলীর ছেলে মোঃ সিরাজ (৫০)।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, বুধবার সকাল সাড়ে ৮টার দিকে মতলব থেকে গৌরীপুরগামী একটি মাইক্রোবাস দ্রুতগতি ও এলোপাতাড়ি ভাবে গাড়ি চালানোর সময় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা জাকির হোসেন (৫৫) এবং মোঃ সিরাজ (৫০) কে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই জাকির হোসেন (৫৫) মারা যায়। আহত অবস্থায় মোঃ সিরাজ (৫০) কে উপজেলা (গৌরীপুর) স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার (জরুরি বিভাগ) ডাঃ মোস্তাফিজুর রহমান জানান,সড়ক দুর্ঘটনায় আহত মোঃ সিরাজ নামে একজন ব্যক্তিকে হাসপাতালে আনা হয়। তবে পূর্বেই তার মৃত্যু হয়েছে।
দাউদকান্দি মডেল থানার সাব-ইন্সপেক্টর সুদর্শন সাহা জানান, নিহত দুজনের লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল ( মর্গে) প্রেরণ করা হয়েছে। দূর্ঘটনা কবলিত মাইক্রোবাসটিকে পুলিশ হেফাজতে রয়েছে। স্থানীয় লোকজন মাইক্রোবাসটিকে আটক করতে সক্ষম হয়। তবে চালক দ্রুত পালিয়ে যায়।