Published : Thursday, 7 July, 2022 at 12:00 AM, Update: 07.07.2022 1:45:59 AM

ইসমাইল নয়ন।। কুমিল্লার
ব্রাহ্মণপাড়ায় ২২৪ পিস ইয়াবা টেবলেট সহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
গত ৫ জুলাই উপজেলা নির্বাহী অফিসার সোহেল রানার নেতৃত্বে উপজেলা মাদকবিরোধী
টাস্কফোর্স অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করা হয়।
উপজেলা প্রসাশন
সূত্রে যানা যায়, ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল ইউনিয়নের আশাবাড়ি-নারায়নপুর,
মাধবপুর ইউনিয়নের দধিখলা ও চান্দলা ইউনিয়নের বড়ধুশিয়া গ্রামে উপজেলা
নির্বাহী অফিসারের নেতৃত্বে মাদকবিরোধী টাস্কফোর্স অভিযান পরিচালনা করে
উপজেলা প্রসাশন। এ সময় দধিখলা দক্ষিণ পাড়া হতে মোঃ জুয়েল মিয়া (৩২) কে ১১৯
পিস ইয়াবা টেবলেট ও বড়ধুশিয়া থেকে সাদেক ওরফে কিং সাদেককে ১০৫ পিস ইয়াবাসহ
হাতেনাতে আটক করা হয়।আটক দুইজনের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি
চলছে।
অভিযানে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য ও বিজিবির সদস্যরা উপস্থিত ছিলেন।