কুমিল্লায় বিদেশি মদসহ যুবক গ্রেফতার
Published : Thursday, 7 July, 2022 at 12:00 AM, Update: 07.07.2022 1:45:14 AM

কুমিল্লায় ১২৩ বোতল
বিদেশি মদসহ নূর হোসেন শাপলা নামে এক যুবককে গ্রেফতার করেছে র্যাব। ৬
জুলাই রাতে জেলার সদর উপজেলার চান্দপুর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে
গ্রেফতার করা হয়। গ্রেফতার মাদক ব্যবসায়ী শাপলা চান্দপুর মধ্যপাড়া গ্রামের
মফিজ মিয়ার ছেলে। সে দীর্ঘদিন যাবত কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে বিদেশী
মদ’সহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে
জানিয়েছে র্যাব। এ বিষয়ে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে কুমিল্লা জেলার
কোতয়ালী মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।