ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
নির্যাতনের শিকার লাকী ঘর ছাড়া
মুরাদনগরে স্বামীসহ ৫ জনের বিরুদ্ধে মামলা
Published : Thursday, 7 July, 2022 at 12:00 AM, Update: 07.07.2022 1:44:39 AM
মুরাদনগরে স্বামীসহ ৫ জনের বিরুদ্ধে মামলামো. হাবিবুর রহমান, মুরাদনগর ||
যৌতুকের টাকা না পেয়ে মারধর করে সন্তানসহ স্ত্রীকে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে প্রবাসী এক যুবকের বিরুদ্ধে। ৬ বছরের ছেলেকে বুকে নিয়ে বাজারে বসে কাঁদছেন এমন একটি ভিডিও ঘুরছে সোস্যাল মিডিয়ায়। কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন আকুবপুর ইউনিয়নের বলিঘর গ্রামে এ ঘটনা ঘটে।
মামলার অভিযোগ ও ভুক্তভোগী নারীর পরিবার সূত্রে জানা গেছে, ২০১৫ সালের ১৪ নভেম্বর আকুবপুর ইউনিয়নের পশ্চিম জাঙ্গাল গ্রামের ধন মিয়ার মেয়ে লাকী আক্তারকে পারিবারিক ভাবে বিয়ে করেন একই ইউনিয়নের বলিঘর গ্রামের মৃত ফরিদ মিয়ার ছেলে কামরুল হাছান (৩০)। তাঁদের ৬ বছরের একটি পুত্র সন্তান আছে। বিয়ের সময় রাজমিস্ত্রির কাজ করত কামরুল। সংসারের অভাব ঘুচাতে বাবার বাড়ি থেকে ৩ লাখ ৫০ হাজার টাকা এনে বিদেশে পাঠায় স্বামীকে। ৫ বছর বিদেশ থেকে টাকা কামিয়ে স্বচ্ছল হলেও সংসারের কাল হয়ে দাড়ায় লাকী আক্তারের স্বামী কামরুল। গত জুন মাসে দেশে এসে আবারো মালয়েশিয়াতে ব্যবসা করার সুযোগ আছে বলে আরো ৫ লাখ টাকার জন্য চাপ প্রয়োগ করেন। শ্বশুর বাড়ি থেকে টাকা দিতে রাজি না হওয়ায় স্বামী ও শাশুড়ি মিলে তাকে নির্মমভাবে মারধর শেষে ঘর থেকে বের করে দেন। এ বিষয়ে যৌতুকলোভী স্বামী ও স্বাশুরিসহ ৫ জনের বিরুদ্ধে গত ৩০ জুন কুমিল্লার নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালে মামলা করেন অসহায় লাকী। আদালতের বিজ্ঞ বিচারক বিষয়টি তদন্ত করে প্রতিবেদন দেওয়ার জন্য পুলিশ সুপার কার্যালয়ের নারী ও শিশু সহায়তা সেলকে নির্দেশ দেন। বিষয়টি নিশ্চিত করেন বাদী পক্ষের আইনজীবী মোহাম্মদ ফেরদৌস মিয়া সুমন।
ভুক্তভোগী নারী কান্নাজড়িত কন্ঠে বলেন, স্বামীকে একবার সাড়ে ৩ লাখ এনে দিয়েছি। আবার ৫ লাখ টাকার জন্য চাপ সৃষ্টি করছে। বিদেশে থাকতে বলতো ‘বাবার বাড়ি থেকে ৫ লাখ টাকা আনতে না পারলে দেশে এসে তোর চেয়ে সুন্দর মেয়েকে বিয়ে করবো। তোর মতো কাইল্লা মহিলা নিয়ে সংসার করতাম না। সে জুন মাসে দেশে আসার পরই আমাকে মেরে বাপের বাড়ি পাঠিয়ে দিয়ে আরেক বিয়ে করছে। চাচা শ্বশুরের সাথে শাশুড়ির অনৈতিক সম্পর্কের ব্যাপারটি দেখার পর থেকেই আমি শাশুড়ির গলার কাটা’।
গাজীরহাট বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক সুমন মিয়া বলেন,  মেয়েটি আমার গ্রামের। জামাই বিদেশে যাওয়ার সময় ৩ লাখ ৫০ হাজার টাকা গাজীর হাট বাজারে আমার দোকানে বসে নিয়েছে।  
বলিঘর গ্রামের সাবেক মেম্বার রফিকুল ইসলাম বলেন, যৌতুকের টাকার অজুহাতে মেয়েটিকে নির্যাতন করে বের করে দিয়েছে। কামরুল এখন এলাকায়  নেই। শুনতেছি বিয়ে করে পালিয়ে বেড়াচ্ছে।
এ বিষয়ে অভিযুক্ত কামরুলের মোঠো ফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করেও মোবাইল ফোন (০১৩২৫-১৯২৭৩০) বন্ধ থাকায় কথা বলা সম্ভব হয়নি।
আকুবপুর ইউপি সদস্য আতাউর রহমান রিপন বলেন, প্রবাসী কামরুলের বউ লাকী আক্তার কান্নাকাটি করে আমাকে সব ঘটনা বলেছে। আমি সামাজিক ভাবে বসে বিষয়টি শেষ করার চেষ্টা করেছি, কিন্তু কামরুল বাড়িতে না থাকায় সম্ভব হচ্ছে না।