ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
ঈদকে ঘিরে মহাসড়কে হাইওয়ে পুলিশের তৎপরতা
Published : Thursday, 7 July, 2022 at 12:00 AM
আলমগীর হোসেন,দাউদকান্দি।।
আসন্ন পবিত্র ঈদুল আযহাকে সামনে রেখে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দাউদকান্দি হাইওয়ে থানা পুলিশের তৎপরতা বৃদ্ধি পেয়েছে।
মহাসড়কের বলদাখাল, শহীদনগর, গৌরীপুর বাসস্ট্যান্ড, আমিরাবাদ, রায়পুর এলাকায় যানজট নিরসনে কমিউনিটি পুলিশ সদস্যরা কাজ করছেন। পাশাপাশি থ্রি হুইলার চলাচল বন্ধে রাখছেন ভূমিকা।
এছাড়াও দাউদকান্দি বলদাখাল  এবং গৌরীপুর বাসস্ট্যান্ডে নির্মাণ করা হয়েছে পুলিশ কন্ট্রোল রুম। সেখান থেকে সার্বক্ষনিক পুলিশ যাত্রীদের নিরাপত্তা এবং সচেতনতা মূলক বার্তা প্রদান করছেন। জোরদার করা হয়েছে পুলিশি টহল ব্যবস্থা।
দাউদকান্দি হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোঃ জহুরুল হক জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক হয়ে দেশের বিভিন্ন স্থানে পশুর হাটে যাচ্ছে গরুবাহী অসংখ্য ট্রাক। পাশাপাশি ঈদকে কেন্দ্র করে শহর থেকে গ্রামমুখী হচ্ছেন বিপুল সংখ্যক মানুষ।  মহাসড়কে যাত্রীদের যাত্রা নির্বিঘ্ন করতে হাইওয়ে পুলিশের বিশেষ প্রস্তুতি রয়েছে। থ্রি-হুইলারসহ ছোট যানবাহন নিয়ন্ত্রণে বিশেষ নজরদারি রয়েছে। পাশাপাশি গতিসীমা অনুযায়ী যানবাহন চলাচল নিয়ন্ত্রণসহ হাইওয়ে পুলিশের বিশেষ তৎপরতা রয়েছে। ঘরমুখো মানুষের নিরাপত্তা বজায় রাখতে কমিউনিটি পুলিশসহ দু’টি করে টহল টিম ২৪ ঘণ্টা দায়িত্ব পালন করে যাচ্ছে।
হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিওন পুলিশ সুপার মোঃ রহমত উল্লাহ বলেন, ব্যস্ততম ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে এবং যানবাহনযোগে যাতায়াতকারী পথচারীগণদের যাতে কোন প্রকারের হয়রানি, মহাসড়কে চাঁদাবাজি, ছিনতাই, মলম পার্টির খপ্পরে যাতে পড়তে না হয় সে বিষয়ে হাইওয়ে পুলিশ তৎপর। ঈদকে ঘিরে ঘরমুখী মানুষদের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যপক নজরদারির ব্যবস্থা রাখা হয়েছে। হাইওয়ে পুলিশ মহাসড়কে নিরাপত্তা বজায় রাখতে ও মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে  দিনরাত কাজ করে যাচ্ছে।